তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১১ মে ২০২৫, ১২:০৫ | আপডেটেড ১১ মে ২০২৫, ১২:০৫

weather

দেশের বড় অংশজুড়ে আজ রোববারও বয়ে যেতে পারে তাপপ্রবাহ। তবে তাপমাত্রা সামান্য কমতে পারে কোনো কোনো স্থানে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল সোমবার দেশের উত্তর উত্তর–পূর্ব দিকের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিধি বাড়তে পারে—এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

সকাল থেকেই রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় তীব্র গরম পড়েছে। রাজধানীতে সকাল ৯টার দিকে তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজ সকাল থেকেই তাপ বেড়েছে। দিনব্যাপী তাপমাত্রা গতকালের মতোই থাকতে পারে। তবে তাপ সামান্য কমারও সম্ভাবনা আছে কোনো কোনো স্থানে।

গতকাল রোববার তাপ ছড়িয়ে পড়ে দেশের ৬২ জেলায়। আগের দিনের চেয়ে গতকাল বেড়েছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের এলাকাও। আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলছে, আজও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

সিলেট ও সুনামগঞ্জ বাদ দিয়ে গতকাল দেশের ৬২টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। এর মধ্যে গতকাল চুয়াডাঙ্গায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিও ছিল এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

দীর্ঘ সময় ধরে দিনে সূর্যের তাপ, বাতাসের কম গতিবেগ, দক্ষিণ থেকে আসা জলীয় বাষ্পের কমতি, বৃষ্টি না থাকা—এসব কারণেই তাপপ্রবাহ এমন বেড়ে গেছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। আর হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় বেড়ে গেছে রোগও।

এমন পরিস্থিতিতে বৃষ্টির কিছুটা সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। তবে তা আগামীকাল হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারক বলেন, আগামীকাল উত্তরের রংপুর, ময়মনসিংহ এবং উত্তর–পূর্বের সিলেটের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবান আছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি খানিকটা বাড়তে পারে।

গতকাল অন্তত ৭ জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। আগের দিন শুক্রবার শুধু রাজশাহী ও চুয়াডাঙ্গাতেই তীব্র তাপপ্রবাহ ছিল। গতকাল চুয়াডাঙ্গা ছাড়াও রাজশাহী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, সিরাজগঞ্জ ও যশোর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডেঙ্গু দমনে হারপিক ব্যবহার নয়

ডেঙ্গু পরীক্ষা: দুই হাসপাতালকে জরিমানা

স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল

দুধ বিক্রিতে বাধা নেই প্রাণ ও ফার্মফ্রেশের

দুধ বিতর্ক: ‘কারসাজি’ কিনা, সন্দেহ প্রধানমন্ত্রীর

দুধ বিক্রি করতে পারবে মিল্ক ভিটা

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি বেড়েই চলছে

ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ

পাস্তুরিত দুধ বিক্রিতে ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা

দুধে সীসা, ১০ কোম্পানির বিরুদ্ধে মামলা

‘পৃথিবীর অন্য কোনো দেশে হাইকোর্ট মশা মারার জন্য রুল দেয় না’

বিএসএমএমইউতে লিভার প্রতিস্থাপন

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: ডব্লিউএইচও

ঢাকার ৩ এলাকায় ওয়াসার পানিতে ‘কলিফর্ম’

ডেঙ্গু চিকিৎসায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম

বাবা-মার বিচ্ছেদে মুটিয়ে যায় শিশুরা!

পণ্য পরীক্ষায় লেনদেন হলে জেলে পাঠিয়ে দেব: হাই কোর্ট

“ভারত-বাংলাদেশের মানুষের হৃদরোগের ঝুঁকি বেশি”

নিম্নমানের পণ্য: লাইসেন্স বাতিল ৭ প্রতিষ্ঠানের

তীর, পুষ্টি, রূপচাঁদা সরিষার তেল বিক্রি বন্ধে নির্দেশ

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3