দুধ বিক্রি করতে পারবে মিল্ক ভিটা

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৯ জুলাই ২০১৯, ২২:০৭ | আপডেটেড ৩০ জুলাই ২০১৯, ০৮:০৭

all-milk

মিল্ক ভিটার পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রির ওপর হাই কোর্টের জারি করা নিষেধাজ্ঞা আট সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

মিল্ক ভিটার এক আবেদনে চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান সোমবার এই আদেশ দেন। এর ফলে বাজারে মিল্ক ভিটার দুধ বিক্রিতে কোনো বাধা থাকছে না।

আদেশের পর রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ মিল্ক প্রডিউসারস কো অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) এক আইনজীবী মহিউদ্দিন মো. হানিফ ফরহাদ সাংবাদিকদের বলেন, “চেম্বার আদালতের আদেশের ফলে মিল্ক ভিটার দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণনে আগামী আট সপ্তাহ কোনো বাধা থাকছে না।”

এক রিট আবেদনের পর গত ১৪ জুলাই বাজারে থাকা বিএসটিআই অনুমোদিত সব কোম্পানির পাস্তুরিত দুধ পরীক্ষার নির্দেশ দেয় হাই কোর্ট।

রোববার হাই কোর্টে জমা সেই প্রতিবেদনে দেখা যায়, ১৪ কোম্পানির দুধের সবগুলোতেই এন্টিবায়োটিকের উপস্থিতি রয়েছে। আর ১০টি কোম্পানির দুধে গ্রহণযোগ্য মাত্রার বেশি সীসার উপস্থিতি পাওয়া গেছে।

এরপর বিএসটিআইয়ের অনুমোদিত ১৪ কোম্পানির সবগুলোকেই ৫ সপ্তাহ পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন বন্ধ রাখতে বলা হয় ওই আদেশে। সেই সঙ্গে জনসাধারণকে পাস্তুরিত দুধ কেনা ও খাওয়ায় ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে মিল্ক ভিটা সোমবার আদালতে আবেদন করে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

স্বাস্থ্যসেবায় টানাতে হবে মূল্য তালিকা

হেপাটাইটিস এড়াতে সচেতন হতে আহ্বান

মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় হাসপাতালগুলোকে অনুদান

রামেকে লিভার রোগীর তুলনায় শয্যা কম

ভালসারটান ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ

এপেক্স ক্লাবের মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা

৪ চিকিৎসকের বিরুদ্ধে রাইফার বাবার মামলা

সিলেট কিডনি ফাউন্ডেশনের যাত্রা শুরু

কঠিন খবরটি ছেলেকে দেওয়ার কঠিন কাজটি করলেন সোনালী

মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা করবে এপেক্স বাংলাদেশ

‘ঘুষ ছাড়া চলে না’ ঢাকার সিভিল সার্জন অফিস

১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল হবে ৮ বিভাগে

সরকারি অ্যাম্বুলেন্সে যেন পিকনিক না হয়: স্বাস্থ্যমন্ত্রী

ওসমানী মেডিকেলে ‘ধর্ষণ’ তদন্তে কমিটি

রোগীর স্বজনকে ধর্ষণ: ইন্টার্ন চিকিৎসক আটক

মানসিক অসুস্থতার মিথ্যা সনদে জেল-জরিমানা

জনসন অ্যান্ড জনসনকে ৪৭০ কোটি ডলার জরিমানা

ভিটামিন এ ক্যাম্পেইনে কমেছে রাতকানা রোগী

নিঃশব্দ ঘাতক হয়ে আসছে যৌনরোগ ‘এমজি’

জন্মনিয়ন্ত্রণ ‘থমকে’ আছে

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3