নতুন একজন আক্রান্ত, সুস্থ আরও ৪

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৩০ মার্চ ২০২০, ১৩:০৩ | আপডেটেড ৩০ মার্চ ২০২০, ০১:০৩

corona-virus-final

দেশে আরও একজনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ জন।

নতুন আক্রান্ত রোগী একজন নারী। তার বয়স ২০-এর কোঠায়।

সোমবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন ব্রিফিংয়ে দেশে করোনাভাইরাসের  সর্বশেষ পরিস্থিতি জানান।

তিনি বলেন, বাংলাদেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও চারজন। আক্রান্তদের মধ্যে এ নিয়ে মোট ১৯ জন সংক্রমণমুক্ত হলেন।

সুস্থ চারজনের মধ্যে একজনের বয়স  ৮০ এবং দুজনের বয়স ৬০ বছর ছিল জানিয়ে  আইইডিসিআর পরিচালক বলেন, “তার মানে বয়োজ্যেষ্ঠ হলেই ঝুঁকিপূর্ণ এমন নয়। সুস্থ চারজনের মধ্যে একজন চিকিৎসক ও নার্স রয়েছেন”

নতুন করে কারও মৃত্যুর তথ্য না আসায় বাংলাদেশে কোভিড-১৯ এ মৃতের মোট সংখ্যা আগের মতই পাঁচজনে রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ৩৬ জনের কারও শরীরে দুই দফায় পরীক্ষা করে করোনাভাইরাস না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এছাড়া সারাদেশে এখনও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৩২ জন। আর ৬২ জন আছেন আইসোলেশনে। সব মিলিয়ে আইসোলেশনে আছেন ২৬২ জন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

৩১ শয্যার জনবলে চলছে শ্রীমঙ্গলের ৫০ শয্যার হাসপাতাল

শীতে শিশুদের নিউমোনিয়া থেকে সতর্ক থাকার পরামর্শ

হতদরিদ্রদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

পুরুষত্বহীনতায় বিচ্ছেদ বাড়ছে?

মুন্সীগঞ্জে দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক উদ্বোধন

রাজশাহীর ডেঙ্গু ঢাকা থেকে!

ওয়াসার পানি পরীক্ষায় ৫ সদস্যের কমিটি

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের যাত্রা শুরু

এমন ডাক্তার-নার্স কোথায় পাবেন: প্রধানমন্ত্রী

অস্ত্রোপচারে শিশুর জন্ম বৃদ্ধির কারণ ‘বাণিজ্যিক’

চিকিৎসকদের খোঁজ চাইল হাই কোর্ট

সিলেটে ৭ কোটি টাকার সিভিল সার্জন ভবন উদ্বোধন

রাজশাহীতে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তিস্থাপন

দেশে প্রায় ১৫ লাখ শিশু দৃষ্টি স্বল্পতায়

সিলেটের ওসমানীনগরে নতুন হাসপাতাল

পরিশোধিত পানিতেও ক্ষতিকর ব্যাকটেরিয়া!

শিশু জন্মে অস্ত্রোপচার সবচেয়ে বেশি খুলনায়

দেশে মানসিক রোগী দুই কোটি, চিকিৎসক দুইশ!

ডাক্তার কেন থাকে না, আক্ষেপ প্রধানমন্ত্রীর

ক্যান্সারাক্রান্ত শিশুদের জন্য বিশেষ তহবিলের দাবি

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3