প্রতি ঘন্টায় ২৬ জনের মৃত্যু ইতালিতে

ডেস্ক রিপোর্ট, হেলথ নিউজ | ২১ মার্চ ২০২০, ০০:০৩ | আপডেটেড ২১ মার্চ ২০২০, ০২:০৩

itly-death

আধুনিক ইউরোপের বহু ঐতিহ্যর ধারক ইতালি পৃথিবীর ইতিহাসে নতুন করে নাম উঠালো। আর তা আধুনিক যুগেই শুধু মৃত্যুর হিসেব দিয়েই।

প্রতি ঘন্টায় যেখানে মারা গেছেন ২৬ জন মানুষ। টানা ২৪ ঘন্টায় সংখ্যাটা গিয়ে ঠেকেছে ৬২৭ জনে।

করোনা ভাইরাসে যা নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৩২ জনে। অন্যদিকে রয়টার্স জানিয়েছে ইরানে মৃতের সংখ্যা ১ হাজার ৪ শ ছাড়িয়েছে।

ঠিক ৩০ দিন আগে ইউরোপের এই দেশটিতে প্রাণঘাতি এই ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর ঘন্টা ধরে বেড়েছে  মৃত্যুর সংখ্যা । এরইমধ্যে সেখানে মৃত্যু নতুন এই ভাইরাসের উৎসস্থল চীনকেও ছাড়িয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুক্রবারের আগ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ ৪৭৫ জনের মৃত্যু হয়েছে ইতালিতে। এবার মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে ১৮ শতাংশের বেশি বেড়ে ৬২৭ জন হল।

চীনে ব্যাপকভাবে সংক্রমণের সময় এই ভাইরাস যখন বিশ্বব্যাপী আলোড়ন তোলে  তখনও দেশটিতে টানা ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ১৫০ ছাড়িয়ে যায়নি।

ফলে প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ছাড়িয়েছে।

এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ১৭৯টি দেশ ও অঞ্চলে ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন।

এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে।  একদিনে সর্বোচ্চ মৃতের রেকর্ডটিও এখন ইতালির।

করোনাভাইরাসের উৎস চীনে এ পর্যন্ত এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২৪৮ জন। অপরদিকে ৭১ হাজার ১৫০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৪০৭ জন এবং মারা গেছে ১ হাজার ৪শ জন। স্পেনে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৭৭ জন, মারা গেছেন ৮৩১ জন।

ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯৯৫ জন, মারা গেছেন ৩৭২ জন। যুক্তরাষ্ট্রে ১৪ হাজার ২৯৯ জন আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ২১৮ জনের।

দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত ৮ হাজার ৬৫২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৯৪ জন।

যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২৬৯ জন, মারা গেছেন ১৪৪ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, ভাইরাসটির আঁতুড়ঘর চীন এই মহামারীর ফাঁড়া কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।

নতুন করে আক্রান্ত কমে আসায় উহানের অস্থায়ীভাবে খোলা হাসপাতালগুলো গুটিয়ে নেয়া হচ্ছে।

গত বছরের (২০১৯) ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়ে নোভেল করোনাভাইরাস।


বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডেঙ্গু দমনে হারপিক ব্যবহার নয়

ডেঙ্গু পরীক্ষা: দুই হাসপাতালকে জরিমানা

স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল

দুধ বিক্রিতে বাধা নেই প্রাণ ও ফার্মফ্রেশের

দুধ বিতর্ক: ‘কারসাজি’ কিনা, সন্দেহ প্রধানমন্ত্রীর

দুধ বিক্রি করতে পারবে মিল্ক ভিটা

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি বেড়েই চলছে

ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ

পাস্তুরিত দুধ বিক্রিতে ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা

দুধে সীসা, ১০ কোম্পানির বিরুদ্ধে মামলা

‘পৃথিবীর অন্য কোনো দেশে হাইকোর্ট মশা মারার জন্য রুল দেয় না’

বিএসএমএমইউতে লিভার প্রতিস্থাপন

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: ডব্লিউএইচও

ঢাকার ৩ এলাকায় ওয়াসার পানিতে ‘কলিফর্ম’

ডেঙ্গু চিকিৎসায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম

বাবা-মার বিচ্ছেদে মুটিয়ে যায় শিশুরা!

পণ্য পরীক্ষায় লেনদেন হলে জেলে পাঠিয়ে দেব: হাই কোর্ট

“ভারত-বাংলাদেশের মানুষের হৃদরোগের ঝুঁকি বেশি”

নিম্নমানের পণ্য: লাইসেন্স বাতিল ৭ প্রতিষ্ঠানের

তীর, পুষ্টি, রূপচাঁদা সরিষার তেল বিক্রি বন্ধে নির্দেশ

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3