বছরে ৩ হাজার শিশু ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৩০ আগস্ট ২০১৮, ২০:০৮ | আপডেটেড ৩০ আগস্ট ২০১৮, ০৮:০৮

kids-friendship

বাংলাদেশে প্রতিবছর ৩ হাজার শিশু ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে বলে দাবি করেছে অরবিস ইন্টারন্যাশনাল।

সংস্থাটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

অরবিস বলছে, ডায়াবেটিস আক্রান্ত এসব শিশুরা অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতেও রয়েছে। তাদের অন্ধত্ব থেকে রক্ষা করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।

ঢাকায় ‘অরবিস ইন্টারন্যাশনাল, বাংলাদেশ’ আয়োজিত ডায়াবেটিক শিশুদের চক্ষুসেবার সমন্বিত পদক্ষেপের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় বিষয়ক এক আলোচনায় এ তথ্য জানানো হয়েছে।

সভায় আলোচকরা বলেন, বিশ্বজুড়েই ডায়াবেটিক শিশুদের সংখ্যা বাড়ছে এবং সঠিক চিকিৎসার অভাবে নানা জটিলতায় শিশুরা সারাজীবন ভুগছে। 

বাংলাদেশ ডায়াবেটিক হাসপাতাল এবং অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় দুই বছরে ঢাকা বারডেম এবং বগুড়া বারডেমে ৩ হাজারের বেশি শিশুসহ ৭ হাজারেরও বেশি জটিল রোগীকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়, উন্নত চশমা দেওয়া হয় ৩ শতাধিক রোগীকে, ৮১টি চক্ষু অপারেশনে সহায়তা করা হয় এবং বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় ৮০ জন চিকিৎসকসহ সংশ্লিষ্টদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়া-প্যাসিফিক অপথামোলজি একাডেমির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আভা হোসেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব ডা. সাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অরবিস ইন্টারন্যাশনালের রিসার্চ ডিরেক্টর এবং বেলফাস্ট কুইন্স ইউনিভার্সিটির অধ্যাপক ডা. নাথান জি কংডন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ, ইউএস-এআইডির ঢাকা অফিসের ডিরেক্টর ক্যারল ভেংকুয়েজ এবং অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্টি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ সতর্কতা জারি

হাসপাতাল থেকে কোরীয় নাগরিক বাসায়

করোনাভাইরাস: ফ্লাইট বাতিলের পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস পরীক্ষায় ৫০০ কিট দিল চীন

করোনাভাইরাস: সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. আব্দুল্লাহ

বায়ুদূষণে বাড়ছে বিষণ্নতা

খাবারে ‘ট্রান্স ফ্যাট’ ২ শতাংশে নামানোর লক্ষ্য

চিকিৎসার ব্যয় বেড়েই চলেছে

২০১৯ সালেই দেশে এইডস আক্রান্ত ৯১৯

বাড়ছে এইডস রোগী

সরকারি হিসাবে লাখ ছাড়াল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

‘ডিসেম্বরে সাড়ে ৪ হাজার নতুন চিকিৎসক নিয়োগ’

মহামারিতে রূপ নিচ্ছে ডায়াবেটিস

সব রেনিটিডিন ওষুধে নিষেধাজ্ঞা

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণ খুঁজতে নির্দেশ

দেশের অর্ধেক রোগী সুচিকিৎসা পায় না।

জলবায়ু পরিবর্তন: পৃথিবী ‘জরুরি অবস্থায়’

ডেঙ্গুতে মৃতের সংখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট

বায়ুদূষণ: দিল্লীতে গাড়ি চলবে‘জোড়-বিজোড়ে’

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3