বাংলাদেশকে ৪০ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১১ জুন ২০২৬, ১৫:০৬ | আপডেটেড ১১ জুন ২০২৬, ০৩:০৬

images

দেশের স্বাস্থ্য, পুষ্টি জনসংখ্যা খাতের উন্নয়নে বাংলাদেশকে ৪০ কোটি ৪০ লাখ ডলার ঋণ অনুদান দেবে বিশ্ব ব্যাংক।

সরকার ও বিশ্ব ব্যাংকের মধ্যে এ বিষয়ে ঋণ ও অনুদান চুক্তি সই হওয়ার কথা বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত উন্নয়ন কর্মসূচির (এইচএনপিএসডিপি) আওতায় দুই প্রকল্পে এই অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা— আইডিএ।

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকায় বিশ্বব্যাংক অফিসের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমা সই করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি অনুযায়ী, বিশ্ব ব্যাংক বাংলাদেশকে মোট ২৮৪ দশমিক ৭০ মিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইটসের (এসডিআর) সমপরিমাণ ৩৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে। পাশাপাশি ২ কোটি ৫০ লাখ ডলার অনুদান দেবে গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (জিএফএফ) থেকে।

নতুন অর্থায়নের আওতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন দুটি প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা তুলে ধরে অর্থ মন্ত্রণালয় বলেছে, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তর বাস্তবায়ন করবে ‘স্বাস্থ্য ও পুষ্টি সেবা উন্নয়ন ও সিস্টেম জোরদারকরণ প্রকল্প’।

“প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হলো, সারাদেশে, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বাস্থ্য ও পুষ্টি সেবার মান ও প্রাপ্যতা নিশ্চিত করার মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাপনার সক্ষমতা ও স্থিতিশীলতা জোরদার করে স্বাস্থ্য সেবার কার্যকারিতা ও সুযোগ বৃদ্ধি করা।”

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে ‘ক্লাইমেট রেসপন্সিভ রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড পপুলেশন সার্ভিসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড সিস্টেম স্ট্রেংদেনিং প্রজেক্টস ফর রেজাল্টস’ নামক দ্বিতীয় প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার কথা বলেছে অর্থ মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হলো, প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা সেবার গুণগত সম্প্রসারণ, দক্ষতা ও সমতা বৃদ্ধির জন্য জলবায়ু সহনশীল ব্যবস্থা ও পরিচালন কাঠামোকে শক্তিশালী করা।”

ঋণ পরিশোধের শর্তের কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮৪ দশমিক ৭০ মিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইটসের সমপরিমাণ ৩৭ কোটি ৯০ লাখ ডলার ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ৩০ বছরে পরিশোধযোগ্য হবে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

আক্রান্ত ছাড়ালো আট হাজার, মৃত্যু ১৭০

গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি

করোনা সন্দেহভাজন রোগী ভর্তিতে নির্দেশনা

এক মাসের ব্যবধানে রোগী বেড়েছে ৭৬১৮ জন

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর ফোন

লকডাউন শিথিলের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী

সোহরাওয়ার্দী হাসপাতালের ৪০ চিকিৎসক করোনায় আক্রান্ত

দেশে তৈরি হল পিবি ৫৬০ ভেন্টিলেটরের প্রোটোটাইপ

মৃত্যু বেড়ে ১৬৩, আক্রান্ত ৭১০৩

নতুন শনাক্ত: ২৮ মার্চ-শূন্য, ২৮ এপ্রিল-৫৪৯ জন

মৃত্যু ছাড়ালো দেড়শ

দেশে করোনা সংক্রমণ ৫ হাজার ছাড়াল

পৃথিবীর ২ লাখ মানুষ মারা গেলেন

মৃত্যু ঠেকলো ১৪০ জনে, ২১ ল্যাবে পরীক্ষা শুরু

মৃত্যু বেড়ে ১৩১, নতুন রোগী একদিনেই ৫ শতাধিক

মৃত্যু ১২৭ জনের, আক্রান্ত ছাড়াল ৪০০০

ছুটি বাড়ছে ৫ মে পর্যন্ত

দেশে মৃত্যু বেড়ে ১২০, নতুন আক্রান্ত ৩৯০

ভারতে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে করোনা রোগী শনাক্ত

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3