বিএসএমএমইউতে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৭ অক্টোবর ২০২৩, ২০:১০ | আপডেটেড ২৭ অক্টোবর ২০২৩, ০৮:১০

bsmmu

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথম টেস্টটিউব নবজাতকের জন্ম হয়েছে।

গত সপ্তাহে (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মা ও প্রসূতি বিভাগের অপারেশন থিয়েটারে সিজারিয়ানের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

প্রতিষ্ঠানটির ইনফার্টিলিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জেসমিন বানুর তত্ত্বাবধানে সফল সিজারিয়ানের মাধ্যমে প্রথম টেস্টটিউবশিশুর জন্ম হয়।

জানা গেছে, বরিশালের বাসিন্দা নিঃসন্তান এই দম্পতি দীর্ঘ ১৩ বছর যাবত বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছিলেন।২০২২ সালে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনফার্টিলিটি বিভাগে চিকিৎসা নেওয়া শুরু করেন। পরীক্ষা নিরীক্ষা শেষে এই বিভাগ তাকে আইভিএফ উইথ আইসিএসআই (ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, যা আইসিএসআই নামে পরিচিত, ডিমের সাইটোপ্লাজমে শুক্রাণু কোষকে ইনজেকশন দেওয়ার একটি কৌশল। এই কৌশলটি আইভিএফের একটি বিশেষ রূপ যা পুরুষ-ফ্যাক্টর বন্ধ্যাত্বের গুরুতর ক্ষেত্রে চিকিৎসার জন্য ব্যবহৃত হয়) এর পরামর্শ দেওয়া হয় এবং স্টেম সেল থেরাপির গ্রহণের মাধ্যমে তারা এ চিকিৎসা শুরু করেন।

বিএসএমএমইউ সূত্র জানায়, চিকিৎসা শেষে গত ফেব্রুয়ারি মাসে এই নবজাতকের মা গর্ভধারণ করেন এবং নিয়মিত চেকআপে থাকেন। ৩৮ সপ্তাহ পর  টেস্টটিউব নবজাতকের জন্ম হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে টেস্টটিউব নবজাতকের জন্মগ্রহণের মাধ্যমে আরেকটি সফলতার পালক যুক্ত হলো।

বিশ্ববিদ্যালয়ের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইন অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের প্রধান ডা. জেসমিন বানু জানান,  সাধারণত বন্ধ্যাত্বের চিকিৎসায় শতকরা ৫-১০ শতাংশ রোগীদের আইভিএফ পদ্ধতির প্রয়োজন হয়।

তিনি জানান, ২০০৩ সালের ডিসেম্বর থেকে এখানে ইনফার্টিলিটি বিভাগ চালু হয়। তবে ২০১৯ সাল থেকে আমার তত্ত্বাবধানে টেস্টটিউব বেবির আইভিএফ পদ্ধতি পুরোদমে চালু হয়। করোনাকালীন সময়ে এ সেবা কিছুটা স্থগিত থাকে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

৩১ শয্যার জনবলে চলছে শ্রীমঙ্গলের ৫০ শয্যার হাসপাতাল

শীতে শিশুদের নিউমোনিয়া থেকে সতর্ক থাকার পরামর্শ

হতদরিদ্রদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

পুরুষত্বহীনতায় বিচ্ছেদ বাড়ছে?

মুন্সীগঞ্জে দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক উদ্বোধন

রাজশাহীর ডেঙ্গু ঢাকা থেকে!

ওয়াসার পানি পরীক্ষায় ৫ সদস্যের কমিটি

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের যাত্রা শুরু

এমন ডাক্তার-নার্স কোথায় পাবেন: প্রধানমন্ত্রী

অস্ত্রোপচারে শিশুর জন্ম বৃদ্ধির কারণ ‘বাণিজ্যিক’

চিকিৎসকদের খোঁজ চাইল হাই কোর্ট

সিলেটে ৭ কোটি টাকার সিভিল সার্জন ভবন উদ্বোধন

রাজশাহীতে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তিস্থাপন

দেশে প্রায় ১৫ লাখ শিশু দৃষ্টি স্বল্পতায়

সিলেটের ওসমানীনগরে নতুন হাসপাতাল

পরিশোধিত পানিতেও ক্ষতিকর ব্যাকটেরিয়া!

শিশু জন্মে অস্ত্রোপচার সবচেয়ে বেশি খুলনায়

দেশে মানসিক রোগী দুই কোটি, চিকিৎসক দুইশ!

ডাক্তার কেন থাকে না, আক্ষেপ প্রধানমন্ত্রীর

ক্যান্সারাক্রান্ত শিশুদের জন্য বিশেষ তহবিলের দাবি

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3