বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লি

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৩ নভেম্বর ২০২৩, ২১:১১ | আপডেটেড ১৩ নভেম্বর ২০২৩, ০৯:১১

Untitled

হিন্দুদের ধর্মীয় উৎসব দিপাবলীর পরদিন সকাল থেকেই ধোঁয়াশায় ঢেকেছে ভারতের রাজধানী দিল্লি

সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা, বিরূপ প্রকৃতি, প্রশাসনের সতর্কবার্তা সবকিছু উপেক্ষা করেই রোববার দীপাবলির রাতে দেদার বাজি পুড়েছে দিল্লিতে।

দিল্লিবাসী মেতেছে আলোর উৎসবে। গত কয়েক দিন ধরেই দিল্লিতে বায়ুদূষণের মাত্রা উদ্বেগের পর্যায়ে পৌঁছেছে।

ধোঁয়াশায় ঢেকেছে রাজধানীর বাতাস। দৃশ্যমানতাও অনেক কমেছে। এ পরিস্থিতিতে দীপাবলির রাত নিয়ে চিন্তা ছিল। বাজির ধোঁয়ায় বাতাস আরও দূষিত হবে সে আশঙ্কা থেকে দিল্লিতে বাজির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল শীর্ষ আদালত।

তারপরও দীপাবলির দিন বিকাল থেকে দিল্লির অলিগলিতে বাজি ফাটানোর শব্দ শোনা গেছে। যা চলে মধ্যরাত পর্যন্ত। সোমবার সকালে উদ্‌যাপনের নমুনা হিসাবে দিল্লির রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে অজস্র বাজির বর্জ্য।

পর পর কয়েক দিন দিল্লির বাতাসের গুণগত মান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিছু দিন আগে সামান্য বৃষ্টি হওয়ায় দূষণ খানিকটা কমে। দীপাবলির দিন সকালে দিল্লির বাতাসের মান যথেষ্ট ভাল ছিল।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি) জানায়, রোববার দিল্লিতে বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ছিল ২১৮। কিন্তু সন্ধ্যা নামতেই দূষণের মাত্রা বাড়তে শুরু করে।

বিবিসি জানায়, কেন্দ্রীয় সরকারের সাফার অ্যাপ এর হিসাবমতে, সোমবার বিকালে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দাঁড়িয়েছে ৪৪৫ তে। কোনও কোনও স্থানে এই মাত্রা ৫২০ এর ওপরে -(একিউআই ৩০০ পেরোলেই তা ভয়াবহ ক্ষতিকর বলে ধরা হয়)।

দীপাবলিতে দিল্লির দশা দেখে উদ্বিগ্ন পরিবেশবিদেরা। তাদের অভিযোগ, রাতে অনেক এলাকা থেকে বাজি পোড়ানোর বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এ ভাবে চলতে থাকলে দিল্লির পরিবেশের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

লোকসানই কারণ: জিএসকে

হরলিক্স রেখে দিয়ে ওষুধ উৎপাদন বন্ধ করছে গ্লাক্সোস্মিথক্লাইন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বিএসএমএমইউর ৫ শিক্ষার্থী

তৃণমূলে চিকিৎসক দিতে মন্ত্রীকে ডিসিদের সুপারিশ

ওসমানী মেডিকেলে কিশোরী ধর্ষণের প্রমাণ মিলেছে: পুলিশ

যুক্তরাষ্ট্রে পুরস্কার পাচ্ছেন ডা. কনক কান্তি

বেসরকারি হাসপাতালগুলোকে সহায়তার আশ্বাস

ভোটের প্রচারে থাকায় ওসমানীর অধ্যক্ষ, সিভিল সার্জনকে শোকজ

ওসমানিতে ‘ধর্ষণ’ তদন্তের সময় বাড়ানোর আবেদন

স্বাস্থ্যসেবায় টানাতে হবে মূল্য তালিকা

হেপাটাইটিস এড়াতে সচেতন হতে আহ্বান

মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় হাসপাতালগুলোকে অনুদান

রামেকে লিভার রোগীর তুলনায় শয্যা কম

ভালসারটান ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ

এপেক্স ক্লাবের মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা

৪ চিকিৎসকের বিরুদ্ধে রাইফার বাবার মামলা

সিলেট কিডনি ফাউন্ডেশনের যাত্রা শুরু

কঠিন খবরটি ছেলেকে দেওয়ার কঠিন কাজটি করলেন সোনালী

মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা করবে এপেক্স বাংলাদেশ

‘ঘুষ ছাড়া চলে না’ ঢাকার সিভিল সার্জন অফিস

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3