ভেজাল রোধে বিশেষায়িত পরীক্ষাগার হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০২ | আপডেটেড ৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:০২

pm-food

খাদ্যে ভেজাল রোধে দেশে বিশেষায়িত পরীক্ষাগার করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে নিরাপদ খাদ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রোববার এই ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “খাদ্য পরীক্ষার জন্য একটি পরীক্ষাগার খুব দরকার। এটি আমরা স্থাপন করব। দেশে কেন্দ্রীয় খাদ্য পরীক্ষাগার হবে। আর দেশের সব বিভাগীয় শহরে এর শাখা থাকবে। খাদ্য ক্ষতিকর বা তাতে ভেজাল আছে কি না, যেকোনো সময় যেকোনো জায়গা থেকে তা পরীক্ষা করার জন্য এই পরীক্ষাগার করা হবে।”

খাদ্যে ভেজাল রোধে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণ যদি সচেতন থাকে, তবে কেউ তাদের সঙ্গে প্রতারণা করতে পারবে না।

খাদ্যে ভেজাল রোধে সরকার প্রয়োজনীয় সবকিছুই করবে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “খাদ্য শুধু উৎপাদন করলেই হবে না। খাদ্যটা মানুষের কাছে পৌঁছাতে হবে। সেই খাদ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থাও আমরা নিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের কেউ ভিক্ষা করবে না। কিছু না কিছু কাজ করে খাবে। সেই সুযোগ যেমন করে দিচ্ছি আর যারা একেবারে কিছু করতে পারে না তাদের জন্য কিন্তু বিনা পয়সায়ও আমরা খাদ্য তাদের ঘরে পৌঁছে দিচ্ছি।

এ বছর জাতীয় নিরাপদ খাদ্য দিবসের স্লোগান হলো, ‘সুস্থ-সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’।

তিনি নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেন।

রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এই মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক প্রমুখ বক্তব্য দেন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

সরকারি অ্যাম্বুলেন্সে যেন পিকনিক না হয়: স্বাস্থ্যমন্ত্রী

ওসমানী মেডিকেলে ‘ধর্ষণ’ তদন্তে কমিটি

রোগীর স্বজনকে ধর্ষণ: ইন্টার্ন চিকিৎসক আটক

মানসিক অসুস্থতার মিথ্যা সনদে জেল-জরিমানা

জনসন অ্যান্ড জনসনকে ৪৭০ কোটি ডলার জরিমানা

ভিটামিন এ ক্যাম্পেইনে কমেছে রাতকানা রোগী

নিঃশব্দ ঘাতক হয়ে আসছে যৌনরোগ ‘এমজি’

জন্মনিয়ন্ত্রণ ‘থমকে’ আছে

বিএসএমএমইউতে ৪৫ বিভাগে নতুন চেয়ারম্যান

চিকিৎসা সেবায় ধর্মঘট ডাকাকে ‘অন্যায়’ বলল হাইকোর্ট

চট্টগ্রামে হাসপাতাল ধর্মঘট স্থগিত

চট্টগ্রামে ম্যাক্সকে জরিমানার পর হাসপাতালে সেবা বন্ধ

চট্টগ্রামে ওয়াসার পানি পরীক্ষার নির্দেশ

রাইফার মৃত্যু: চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রীর নির্দেশ

ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ

সিলেটে বন্যা পরবর্তী রোগ এড়াতে তৎপর প্রশাসন

লাশ লুকানোর চেষ্টা, ব্যর্থ হয়ে উধাও সবাই!

ম্যাক্স হাসপাতালের দুই চিকিৎসক চাকরিচ্যুত

রাইফার মৃত্যুতে ম্যাক্স হাসপাতালের ‘গাফিলতি’

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3