‘মানসিকভাবে সুস্থ থাকে রাত জেগে মোবাইলের ব্যবহার নয়’

নিউজ ডেস্ক, হেলথ নিউজ | ২৪ অক্টোবর ২০২৩, ২২:১০ | আপডেটেড ২৪ অক্টোবর ২০২৩, ১০:১০

p

ঘুমের আগে মোবাইলের ব্যবহার যে ঘুমের ব্যাঘাত ঘটায় তার আর অজানা নয়। তবে নতুন গবেষণা বলছে, রাত ১০ টার পরে মোবাইলের ব্যবহারে বাড়তে পারে ডিপ্রেসন, বাইপোলার ডিজঅর্ডার (আচরণগত সমস্যা) ও নিউরোটিসিজমের মতো মানসিক সমস্যাগুলো।

৩৭-৭৩ বছর বয়সী ৯১ হাজারেরও বেশি ব্যক্তির ওপর পরিচালিত এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে দ্য ল্যানচেট সাইকিয়াট্রি সাময়িকীতে।

এর আগের এক গবেষণায় দেখা যায়, রাত জেগে কাজ করায় কর্মীদের ২৪ ঘন্টার বডি সাইকেল যা সারকাডিয়ান রিদম নামে পরিচিত তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক এ গবেষণাতেও একই ফলাফল দেখতে পান গবেষকরা।

অংশগ্রহণকারীদের কব্জিতে বিশেষ এক ধরণের ডিভাইস লাগিয়ে দেওয়া হয়। সাতদিন ধরে লাগিয়ে রাখা এ ডিভাইসের মাধ্যমে সারাদিনের কোন সময়টাতে তাদের সারকাডিয়ান রিদিমে ব্যাঘাত ঘটেছে সে তথ্য জানতে পারেন গবেষকরা।

পর্যবেক্ষণে দেখা যায়, অংশগ্রহণকারীদের প্রতি ২৫ জনে একজনের অভ্যাস ছিলো অস্বাভাবিক এবং তারা দিনের চেয়ে রাতের বেলায় বেশি সক্রিয় ছিলো।

এদের মধ্যে ১১ শতাংশের ছিলো বাইপোলার ডিজঅর্ডার এবং ছয় শতাংশের ছিলো ডিপ্রেসনের সম্ভাবনা। পাশাপাশি তারা ছিলো অসুখী ও একাকী।

প্রধান গবেষক ও গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে ড্যানিয়েল স্মিথ বলেন, একাকীত্বে ভোগা লোকজন ঘুমের সমস্যাতেও ভুগছিলেন। এরা রাত জেগে মোবাইলে গেমস খেলা বা চা বানানোর মতো কাজে ব্যস্ত রাখত নিজেকে।

এদের সংখ্যা কম হলেও তা হেলাফেলা করার মতো নয় বলেও স্মিথ জানান।

মানসিক এসব সমস্যা মোকাবিলায় রাত ১০টা পর মোবাইল ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন তিনি।

ভালো ঘুমের জন্য সারাদিনে সক্রিয় থাকা ও রাতের বেলা কাজ বাদ দিয়ে দেওয়াটা জরুরি বলেও উল্লেখ করে স্মিথ।

তবে গবেষকরা মাত্র এক সপ্তাহ ধরে পর্যযবেক্ষণ করেছেন এবং অংশগ্রহণকারীরা ছিলো মধ্যবয়সী বা এর চেয়েও বেশি বয়সের।

সূত্র: ইনডিপেনডেন্ট.কম.ইউকে

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

৪ চিকিৎসকের বিরুদ্ধে রাইফার বাবার মামলা

সিলেট কিডনি ফাউন্ডেশনের যাত্রা শুরু

কঠিন খবরটি ছেলেকে দেওয়ার কঠিন কাজটি করলেন সোনালী

মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা করবে এপেক্স বাংলাদেশ

‘ঘুষ ছাড়া চলে না’ ঢাকার সিভিল সার্জন অফিস

১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল হবে ৮ বিভাগে

সরকারি অ্যাম্বুলেন্সে যেন পিকনিক না হয়: স্বাস্থ্যমন্ত্রী

ওসমানী মেডিকেলে ‘ধর্ষণ’ তদন্তে কমিটি

রোগীর স্বজনকে ধর্ষণ: ইন্টার্ন চিকিৎসক আটক

মানসিক অসুস্থতার মিথ্যা সনদে জেল-জরিমানা

জনসন অ্যান্ড জনসনকে ৪৭০ কোটি ডলার জরিমানা

ভিটামিন এ ক্যাম্পেইনে কমেছে রাতকানা রোগী

নিঃশব্দ ঘাতক হয়ে আসছে যৌনরোগ ‘এমজি’

জন্মনিয়ন্ত্রণ ‘থমকে’ আছে

বিএসএমএমইউতে ৪৫ বিভাগে নতুন চেয়ারম্যান

চিকিৎসা সেবায় ধর্মঘট ডাকাকে ‘অন্যায়’ বলল হাইকোর্ট

চট্টগ্রামে হাসপাতাল ধর্মঘট স্থগিত

চট্টগ্রামে ম্যাক্সকে জরিমানার পর হাসপাতালে সেবা বন্ধ

চট্টগ্রামে ওয়াসার পানি পরীক্ষার নির্দেশ

রাইফার মৃত্যু: চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রীর নির্দেশ

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3