মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় হাসপাতালগুলোকে অনুদান

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২২ জুলাই ২০১৮, ২২:০৭ | আপডেটেড ২৪ জুলাই ২০১৮, ১১:০৭

Freedom-Fighter-Health

বড় সরকারি হাসপাতালগুলোতে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে ও স্বল্পমূল্যে চিকিৎসা দিতে ১৫ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে এই বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এসময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “এর মাধ্যমে দেশের সব বড় সরকারি হাসপাতালগুলোতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ১৫ লাখ টাকা অগ্রিম দেবে।”

তিনি জানান, এই ১৫ লাখ টাকা অনুদানের মধ্যে প্রতিজন মুক্তিযোদ্ধার পেছনে ৫০ হাজার টাকা খরচ করতে পারবে হাসপাতাল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে সচিব সিরাজুল ইসলাম খান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে অপরূপ চৌধুরী এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

হাসপাতালগুলো হল- ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল, জাতীয় কিডনি ইন্সটিটিউট. জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইয়েন্সেস হাসপাতাল, জাতীয় মানসিক স্বস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতাল এবং খুলনার শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ও গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান।

মোজাম্মেল হক জানান, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে এ খাতে ১০ থেকে ১৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে। এই অনুদান নির্ভর করবে, কোন এলাকায় কত মুক্তিযোদ্ধা রয়েছে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর খতিয়ান বাড়ছেই

মৃত্যু ২১৪, আক্রান্ত ১৩৭৭০

মৃত্যু ছাড়ালো ২০০ আক্রান্ত ৪ দিনেই প্রায় ৩ হাজার

দেশে এক দিনেই ১৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯০ জন

২৪ ঘণ্টায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

করোনা ভাইরাস: বাচ্চাদের দেহে নতুন উপসর্গ

এক মাসে ৭০ থেকে ১০১৪৩

একদিনে সর্বোচ্চ ৬৬৫ জনের করোনা শনাক্ত

ছুটি বাড়ছে ১৬ মে পর্যন্ত

২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

আক্রান্ত ছাড়ালো আট হাজার, মৃত্যু ১৭০

গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি

করোনা সন্দেহভাজন রোগী ভর্তিতে নির্দেশনা

এক মাসের ব্যবধানে রোগী বেড়েছে ৭৬১৮ জন

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর ফোন

লকডাউন শিথিলের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী

সোহরাওয়ার্দী হাসপাতালের ৪০ চিকিৎসক করোনায় আক্রান্ত

দেশে তৈরি হল পিবি ৫৬০ ভেন্টিলেটরের প্রোটোটাইপ

মৃত্যু বেড়ে ১৬৩, আক্রান্ত ৭১০৩

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3