মৃত্যু ৫শ ও আক্রান্ত ৩৫ হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৫ মে ২০২০, ১৯:০৫ | আপডেটেড ২৫ মে ২০২০, ০৭:০৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা পৌণে ১৪ লাখ ছাড়িয়ে গেছে। না দেখা এক নতুন ঘাতকের কাছে পৃথিবীর ১৩ লাখ ৭৭ হাজার জনের বেশি মানুষ হেরে গেলেন। প্রতি ২৪ ঘন্টায় মৃত্যুর গতি তা ১৪ লাখের নিয়েই যেনো নিয়ে চলেছে। সর্বত্রই এখনো অসহায় আত্মসমর্পণ।

এক বিবর্ণ ও বিষন্ন ঈদেও সংক্রমণের আঘাত থেকে সরে আসেনি করোনাভাইরাস। বরং প্রবল প্রতাপেই টিকিয়ে রেখেছে তার বিস্তার। গত ১৮ মে থেকে মাঝে একদিন ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর পরিসংখ্যান ২০ এর নিচে নামেনি। খবরের সেই ধারাবাহিকতা টিকে রইলো ঈদের দুপুরেও। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘন্টায় প্রাণহানি ঘটেছে ২১ জনের। একইসাথে ২০ মে থেকে আক্রান্তের সংখ্যা নামেনি দেড় হাজারের নিচেও। বরং এবার একদিনে তা গিয়ে ঠেকেছে প্রায় ২ হাজারের ঘরে।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান মেলার পর এ পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজার ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ৫শ’র ঘরও।

ঈদের দিন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, এ দুর্যোগ ঠেকাতে প্রান্তিক পর্যায় পর্যন্ত সচেতনতার কোনও বিকল্প নেই।তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৯৭৫ জন। এক দিনে করোনার সংক্রমণে এটাই সর্বোচ্চ সংখ্যা। মারা গেছেন আরও ২১ জন। এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত হলেন মোট ৩৫ হাজার ৫৮৫ জন। মারা গেছেন ৫০১ জন।

অধিদপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন ও রংপুর বিভাগের ১ জন।

মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণ বলছে,  ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন; ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ জন; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন; ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪ জন; ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন। এ নিয়ে সর্বমোট ৭ হাজার ৩৩৪ জন সুস্থ হয়েছেন। ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯ হাজার ৪৫১ জনের করোনা পরীক্ষা করা হয়।

৫০ এর উপরে মৃত্যু বেশি

গত ৬ দিনে মোট মৃত্যু হয়েছে ১৩১ জনের। এরমধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সীদের মৃত্যুর সংখ্যা অন্যান্য বয়সের তুলনায় সবচেয়ে বেশি। ৬ দিনে এই বয়সের মানুষ মৃত্যুবরণ করেছেন ৫০ জন। এরমধ্যে রয়েছে গত ২০ মে ৫ জন, ২১ মে ১০ জন, ২২ মে ৫ জন, ২৩ মে ৮ জন, ২৪ মে ১৩ জন এবং ২৫ মে ৯ জন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয় বলছে, সোমবার সন্ধ্যা দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫ লাখ ৩০ হাজার । এদের মধ্যে মারা গেছে ৩ লাখ ৪৭ হাজারের বেশি।  আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৩ লাখ ১৮ হাজার মানুষ।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: ডব্লিউএইচও

ঢাকার ৩ এলাকায় ওয়াসার পানিতে ‘কলিফর্ম’

ডেঙ্গু চিকিৎসায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম

বাবা-মার বিচ্ছেদে মুটিয়ে যায় শিশুরা!

পণ্য পরীক্ষায় লেনদেন হলে জেলে পাঠিয়ে দেব: হাই কোর্ট

“ভারত-বাংলাদেশের মানুষের হৃদরোগের ঝুঁকি বেশি”

নিম্নমানের পণ্য: লাইসেন্স বাতিল ৭ প্রতিষ্ঠানের

তীর, পুষ্টি, রূপচাঁদা সরিষার তেল বিক্রি বন্ধে নির্দেশ

ভেজাল রোধে সরকারি সংস্থাগুলো কী করছে: হাই কোর্ট

নিয়োগের সুপারিশ পেলেন ৪৭৯২ চিকিৎসক

এমপি মাশরাফির তোপে ‘আউট’ ৪ চিকিৎসক

অ্যান্টিবায়োটিক কিনতে প্রেসক্রিপশন লাগবে

অ্যান্টিবায়োটিক নিয়ন্ত্রণে আদালতের শরণ

মান ঠিক করে তবেই মেডিকেল কলেজ: প্রধানমন্ত্রী

পুরুষদের জন্ম নিয়ন্ত্রণ বড়ি প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ

দেশে চিকিৎসায় আস্থার অভাব?

হাসপাতালেই হোক প্রাইভেট প্র্যাকটিস, নির্দেশনা প্রধানমন্ত্রীর

আইসিইউ-সিসিইউ কতটি, খরচ কত: হাই কোর্ট

বায়ু দূষণে ‘হেলথ অ্যালার্ট’ জারির সুপারিশ

স্টেমসেল প্রতিস্থাপনে এইডসমুক্তি!

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3