মেডিকেল ভর্তির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৫ অক্টোবর ২০১৯, ২২:১০ | আপডেটেড ১৬ অক্টোবর ২০১৯, ০৩:১০

mbbs-exam

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষে (২০১৯-২০) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ এই ফল ঘোষণা করেন।

প্রায় সাড়ে ১০ হাজার আসনের বিপরীতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৪১৩ জন।

মহাপরিচালক জানান, উত্তীর্ণ সবার মোবাইল নম্বরে ফলাফলের তথ্য পাঠানো হবে। সেই সঙ্গে ওয়েবসাইটেও ফল জানা যাবে।

তিনি জানান, এবার ৭২ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী প্রবেশপত্র নিয়েছিলেন, পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৯ হাজার ৪০৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৪১৩ জন। যারা ৪০ এর বেশি নম্বর পেয়েছেন তারাই উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে ছেলে ২২ হাজার ৮৮২ জন (৪৬.১৩ শতাংশ) এবং মেয়ে ২৬ হাজার ৫৩১ জন (৫৩.৬৯ শতাংশ)।

আবুল কালাম আজাদ জানান, উত্তীর্ণরা মেধাক্রম অনুসারে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন। বাকিরা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। উত্তীর্ণদের মধ্যে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন একজন ছেলে শিক্ষার্থী। তার নম্বর ৯০.৫।

৩৬টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে চার হাজার ৬৮টি। আর বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ছয় হাজার ৩৩৯টি।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

স্বাস্থ্যের ‘অস্বাস্থ্যকর’ ১১ খাত

দুদকের সুপারিশে স্বাস্থ্যের ২৩ জনকে বদলি

কর্মক্ষেত্রে ডাক্তার না পেলে ওএসডি করার নির্দেশ প্রধানমন্ত্রীর

৪০% চিকিৎসককে হাসপাতালে পায়নি দুদক

যে ৫ কোম্পানির পানি এড়িয়ে চলবেন

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন: তদন্তের পর ব্যবস্থা

ডাক্তার হিসেবে কি মেয়েরা ভালো?

মান নিয়ে সংশয়, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ

স্বাস্থ্যমন্ত্রীর ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

লিভার সিরোসিসের রোগী বেড়েছে রাজশাহীতে

স্বাস্থ্যসেবায় মূল্য তালিকা ১৫ জানুয়ারির মধ্যে

নতুন ৪ মেডিকেল কলেজে শুরু হল ক্লাস

শীতে ধারণ ক্ষমতার ৩ গুণ শিশু রামেকে

শীতের কাঁপনে সিলেটে হাসপাতালে বাড়ছে ভিড়

স্বাস্থ্যমন্ত্রী হলেন জাহিদ মালেক

রামেকে যুক্ত হচ্ছে আরও ৫টি বিভাগ

অ্যান্টিবায়োটিকের অবাধ ব্যবহারে ঝুঁকিতে স্বাস্থ্য

ভোটের মাঠে চিকিৎসক যারা

বিদেশ থেকে এইডস নিয়ে দেশে

সিলেটে ডিজিটাল সেন্টারে মিলবে জন্ম নিবন্ধন, স্বাস্থ্যসেবা

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3