মেডিকেল ভর্তি কোচিং ১ সেপ্টেম্বর থেকে বন্ধ

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৩ আগস্ট ২০১৮, ১৮:০৮ | আপডেটেড ১৪ আগস্ট ২০১৮, ০৭:০৮

nasim-large20170610175758

পরীক্ষার এক মাস আগে মেডিকেল কলেজে ভর্তির সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আগামী ৫ অক্টোবর মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা হবে।  ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা হবে ৯ নভেম্বর।

এমবিবিএস ও ডেন্টাল পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে ১ সেপ্টেম্বর থেকে সব ধরনের ভর্তি কোচিং সেন্টার বন্ধ করতে নির্দেশনা সোমবার স্বাস্থ্য অধিদপ্তরকে দিয়েছেন মন্ত্রী।

সেই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসসহ কোনো গুজব বা ভুয়া তথ্য ফেইসবুকসহ ইন্টারনেটে প্রচার করা হলে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ভর্তি পরীক্ষায় কোনো অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের গুজব না ছড়িয়ে যে কোনো অভিযোগ থানা কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত জানাতে অনুরোধ করেছেন নাসিম।

মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ এবং পরীক্ষা কেন্দ্র করে যে কোনো অপপ্রচার রোধে আইন শৃঙ্খলা বাহিনীসহ অভিভাবক এবং শিক্ষার্থীদের সহায়তাও চেয়েছেন তিনি।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তিতে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন ৫০০টি বাড়ানোর সিদ্ধান্ত কয়েকদিন আগেই জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

১৪ কোম্পানির দুধ বিক্রিতে বাধা নেই

ডেঙ্গু দমনে হারপিক ব্যবহার নয়

ডেঙ্গু পরীক্ষা: দুই হাসপাতালকে জরিমানা

স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল

দুধ বিক্রিতে বাধা নেই প্রাণ ও ফার্মফ্রেশের

দুধ বিতর্ক: ‘কারসাজি’ কিনা, সন্দেহ প্রধানমন্ত্রীর

দুধ বিক্রি করতে পারবে মিল্ক ভিটা

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি বেড়েই চলছে

ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ

পাস্তুরিত দুধ বিক্রিতে ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা

দুধে সীসা, ১০ কোম্পানির বিরুদ্ধে মামলা

‘পৃথিবীর অন্য কোনো দেশে হাইকোর্ট মশা মারার জন্য রুল দেয় না’

বিএসএমএমইউতে লিভার প্রতিস্থাপন

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: ডব্লিউএইচও

ঢাকার ৩ এলাকায় ওয়াসার পানিতে ‘কলিফর্ম’

ডেঙ্গু চিকিৎসায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম

বাবা-মার বিচ্ছেদে মুটিয়ে যায় শিশুরা!

পণ্য পরীক্ষায় লেনদেন হলে জেলে পাঠিয়ে দেব: হাই কোর্ট

“ভারত-বাংলাদেশের মানুষের হৃদরোগের ঝুঁকি বেশি”

নিম্নমানের পণ্য: লাইসেন্স বাতিল ৭ প্রতিষ্ঠানের

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3