যুক্তরাষ্ট্রে পুরস্কার পাচ্ছেন ডা. কনক কান্তি

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৪ জুলাই ২০১৮, ২৩:০৭ | আপডেটেড ২৪ জুলাই ২০১৮, ১১:০৭

kanak-kanti-pg

নিউরোসার্জারি বিষয়ক চিকিৎসা সেবা, গবেষণা ও শিক্ষকতায় অবদান রাখায় ‘বিএমএএনএ রিকোগনিশন অ্যাওয়ার্ড ২০১৮’ পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

আগামী ২৭ জুলাই যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের নিউ অরালিয়ন্সের শেরাটনে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (বিএমএএনএ)র দেওয়া এই পুরস্কার তিনি নেবেন বলে মঙ্গলবার বিএসএমএমইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অধ্যাপক কনক কান্তি গত ২৪ মার্চ বিএসএমএমইউর উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)-এর সভাপতি কনক কান্তি বড়ুয়া এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতিরও দায়িত্ব পালন করেন।

অধ্যাপক কনক কান্তি ১৯৫৩ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রামের মিরেরসরাই উপজেলার হাইত কান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

১৯৯০ সালে এফসিপিএস, ২০০৩ সালে এমএস (নিউরোসার্জারি), ২০০৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। তিনি ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্র থেকে এফআইসিএস (অ্যাওয়ার্ডেড ফেলোশিপ অফ ইন্টারন্যাশনাল কলেজ অফ সার্জন্স) পুরস্কার পান।

অধ্যাপক ডা. কনক কান্তির ৪৭টিরও বেশি প্রবন্ধ, ও আন্তর্জাতিক নিউরোসার্জিকাল জার্নালে প্রকাশিত হয়েছে।

গাইড হিসেবে তার তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন এমএস ইন নিউরোসার্জারি বিষয়ক ১৫টি থিসিস পরিচালিত হয়েছে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

করোনাভাইরাসে ওসমানী মেডিকেলের চিকিৎসকের মৃত্যু

আক্রান্ত দুই’শ পার, মৃত্যু আরো ৭

আক্রান্ত দুই’শ পার, মৃত্যু আরো ৭

আক্রান্ত আরো ১৮২ , মৃত্যুও ৫

কাপড়চোপড়-আসবাবের কারণে কী করোনা ছড়ায়!

কুয়েত-মৈত্রী হাসপাতালের ৬ চিকিৎসক বরখাস্ত

বিধিনিষেধ তুলে নিলে বিপদ বাড়বে: ডব্লিউএইচও

নতুন শনাক্ত ৫৮, মৃত্যু ৩

পৃথিবীর এক লাখ মানুষ মারা গেলো

ছুটি বাড়ল ২৫ এপ্রিল পর্যন্ত

নতুন আক্রান্ত ৯৪, মৃত্যু আরো ৬

বিএসএমএমইউর অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত

‘এখন ক্লাস্টার থেকে ছড়াচ্ছে কোভিড-১৯’

একদিনেই আক্রান্ত শতাধিক, মৃত্যু আরো ১

একদিনেই আক্রান্ত শতাধিক, মৃত্যু আরো ১

একটি মৃত্যুও কাম্য নয়: প্রধানমন্ত্রী

ছুটি বাড়ল ১৪ এপ্রিল পর্যন্ত

নতুন আক্রান্ত ১৮ জনের ১২ জনই ঢাকার

চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত

করোনাভাইরাস: নতুন আক্রান্ত ৫

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3