যে ৫ কোম্পানির পানি এড়িয়ে চলবেন

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২১ জানুয়ারি ২০১৯, ২০:০১ | আপডেটেড ২৭ জানুয়ারি ২০১৯, ০৩:০১

aqua-minarel-water

চলতি পথে পিপাসা মেটাতে পানি কিনতে গেলে এখন থেকে পাঁচটি কোম্পানির পানির বোতল এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ।

এগুলো হল-  সিনহা বাংলাদেশ ট্রেডস লিমিটেডের ‘একুয়া মিনারেল’, ক্রিস্টাল ফুড অ্যান্ড বেভারেজের ‘সিএফবি’, ফ্রুটস অ্যান্ড ফ্লেভার লিমিটেডের ‘ইয়ামি ইয়ামি’, শ্রী কুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেডের ‘সিনমিন’ এবং ওরোটেক ট্রেড অ্যান্ড টেকনোলজির ‘ওসমা’।

এই পাঁচ ব্র্যান্ডের পানির বোতল ও জার বাজারে থাকলেও তার পান উপযোগী নয় বলে আদালতকে জানিয়েছে পণ্যের মান প্রদানকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন-বিএসটিআই।

হাই কোর্টের নির্দেশে ১৫টি কোম্পানির জার ও বোতলের পানি পরীক্ষা করে এ প্রতিবেদন দিয়েছে তারা। সোমবার তা বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে উপস্থাপিত হয়।

আইনজীবী শাম্মী আক্তারের রিট আবেদনে পানি পরীক্ষার এই নির্দেশনা এসেছিল। তার পক্ষে আইনজীবী ছিলেন জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

গত ৪ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি বিএসটিআই বাজার থেকে ২২টি নমুনা সংগ্রহ করে তার মধ্যে ১৫টি পরীক্ষা করে এই প্রতিবেদন দিয়েছে।

আদালতে এই প্রতিবেদনের ভিত্তিকে কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। সেই ব্যবস্থা নিয়ে ২৪ ফেব্রুয়ারির মধ্যে তা আদালতকে জানাতে হবে।

এছাড়া প্রতি দুই সপ্তাহে একবার বাজার থেকে পানির নমুনা সংগ্রহ করে বিএসটিআইকে পরীক্ষা চালিয়ে যেতে বলেছে হাই কোর্ট।

গত বছরের ২২ মে বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ‘প্রতারণার নাম বোতলজাত পানি’ শিরোনামের একটি প্রতিবেদন যুক্ত করে গত ২৭ মে হাই কোর্টে জনস্বার্থে রিট আবেদন করেন শাম্মী আক্তার।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর খতিয়ান বাড়ছেই

মৃত্যু ২১৪, আক্রান্ত ১৩৭৭০

মৃত্যু ছাড়ালো ২০০ আক্রান্ত ৪ দিনেই প্রায় ৩ হাজার

দেশে এক দিনেই ১৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯০ জন

২৪ ঘণ্টায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

করোনা ভাইরাস: বাচ্চাদের দেহে নতুন উপসর্গ

এক মাসে ৭০ থেকে ১০১৪৩

একদিনে সর্বোচ্চ ৬৬৫ জনের করোনা শনাক্ত

ছুটি বাড়ছে ১৬ মে পর্যন্ত

২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

আক্রান্ত ছাড়ালো আট হাজার, মৃত্যু ১৭০

গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি

করোনা সন্দেহভাজন রোগী ভর্তিতে নির্দেশনা

এক মাসের ব্যবধানে রোগী বেড়েছে ৭৬১৮ জন

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর ফোন

লকডাউন শিথিলের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী

সোহরাওয়ার্দী হাসপাতালের ৪০ চিকিৎসক করোনায় আক্রান্ত

দেশে তৈরি হল পিবি ৫৬০ ভেন্টিলেটরের প্রোটোটাইপ

মৃত্যু বেড়ে ১৬৩, আক্রান্ত ৭১০৩

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3