রাজশাহীতে ঘরে ঘরে জ্বর, করণীয় কী?

তারেক মাহমুদ, রাজশাহী প্রতিনিধি, হেলথ নিউজ | ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯ | আপডেটেড ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯

thermometr

আবহাওয়ার পরিবর্তনে রাজশাহীতে হঠাৎ করেই বেড়েছে ভাইরাসজনিত জ্বরের প্রকাপ। বেড়েছে আক্রান্ত মানুষের সংখ্যা।

এ অবস্থায় সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মাহাবুবুর রহমান খান হেলথ নিউজকে বলেন, “ভাইরাসজনিত কারণে মানুষ এই জ্বরে আক্রান্ত হচ্ছে। আবহাওয়ার পরিবর্তনের প্রভাব এটি।”

এই ভাইরাস জ্বরে মানুষের শীত শীত ভাব, শরীরে ব্যথা, খাওয়ার অরুচি, ক্লান্তি, দুর্বলতা, নাক দিয়ে অবিরত পানি ঝরার লক্ষণ দেখা দেয়।

ডা. মাহবুব বলেন, “ভয়ের কোনো কারণ নেই। এই জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক ওষুধও জরুরি নয়। এই জ্বরে প্রথম অবস্থায় প্যারাসিটামল খেলে হবে। ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খেতে হবে।”

এই সময়ে শরীরের ঘামের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ঘাম হলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। ছোট শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে তাদের বাইরের খাবার এবং পানি এবং গরম নিয়ে সচেতন থাকতে হবে।

ভাইরাস জ্বর হাঁচি-কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ে বলে আক্রান্ত ব্যক্তিকে বাইরে যেতে না দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

ডা. মাহবুব বলেন, এই সময় বেশি বেশি ফলমূল, শাকসবজি, বিশুদ্ধ পানি, ডাবের পানি খাওয়া উত্তম। অবস্থা গুরুতর হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

রামেকের মেডিসিন বিভাগের প্রধান ডা. মো. খলিলুর রহমান হেলথ নিউজকে বলেন, ভাইরাস জ্বর সাধারণত আবহাওয়ার পরিবর্তনের জন্যেই হয়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং পরিষ্কার- পরিচ্ছন্ন থাকে না, তাদের ক্ষেত্রে বেশি হওয়ার প্রবণতা থাকে।

তিনি বলেন, “ভয় পাওয়া বা দুঃশ্চিন্তার কারণ নেই। প্রথম অবস্থায় সাধারণ প্যারাসিটামল ওষুধ খেতে হবে। সেই সাথে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে রোগীকে।”

শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখার পরামর্শ দিয়ে ডা. খলিল বলেন, “তারা এই জ্বরে আক্রান্ত হলে অবস্থা বেশি খারাপ হয়ে যায়। স্বাভাবিক খাবারের পাশাপাশি তাদের পুষ্টিকর খাবার খেতে হবে। কোনো মতেই যেন তারা অস্বাস্থ্যকর খাবার না খায়, সে বিষয়ে দেখভাল করতে হবে।

“আক্রান্ত বাচ্চা এবং বয়স্ক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা নিয়ে  চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।”

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

সরকারি অ্যাম্বুলেন্সে যেন পিকনিক না হয়: স্বাস্থ্যমন্ত্রী

ওসমানী মেডিকেলে ‘ধর্ষণ’ তদন্তে কমিটি

রোগীর স্বজনকে ধর্ষণ: ইন্টার্ন চিকিৎসক আটক

মানসিক অসুস্থতার মিথ্যা সনদে জেল-জরিমানা

জনসন অ্যান্ড জনসনকে ৪৭০ কোটি ডলার জরিমানা

ভিটামিন এ ক্যাম্পেইনে কমেছে রাতকানা রোগী

নিঃশব্দ ঘাতক হয়ে আসছে যৌনরোগ ‘এমজি’

জন্মনিয়ন্ত্রণ ‘থমকে’ আছে

বিএসএমএমইউতে ৪৫ বিভাগে নতুন চেয়ারম্যান

চিকিৎসা সেবায় ধর্মঘট ডাকাকে ‘অন্যায়’ বলল হাইকোর্ট

চট্টগ্রামে হাসপাতাল ধর্মঘট স্থগিত

চট্টগ্রামে ম্যাক্সকে জরিমানার পর হাসপাতালে সেবা বন্ধ

চট্টগ্রামে ওয়াসার পানি পরীক্ষার নির্দেশ

রাইফার মৃত্যু: চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রীর নির্দেশ

ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ

সিলেটে বন্যা পরবর্তী রোগ এড়াতে তৎপর প্রশাসন

লাশ লুকানোর চেষ্টা, ব্যর্থ হয়ে উধাও সবাই!

ম্যাক্স হাসপাতালের দুই চিকিৎসক চাকরিচ্যুত

রাইফার মৃত্যুতে ম্যাক্স হাসপাতালের ‘গাফিলতি’

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3