রাজশাহীতে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তিস্থাপন

তারেক মাহমুদ, রাজশাহী প্রতিনিধি, হেলথ নিউজ | ১৫ অক্টোবর ২০১৮, ০০:১০ | আপডেটেড ১৫ অক্টোবর ২০১৮, ১২:১০

Rajshahi-heart-hos

রাজশাহীতে হার্ট ফাউন্ডেশনের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ১০ তলা ভিতের ৫ তলা ভবনের ভিত্তিস্থাপন হয়েছে।

রাজশাহী জেলা সমাজসেবা কার্যলয় ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে নগরীর লক্ষ্মীপুরে হার্ট ফাউন্ডেশনের সামনে গত মঙ্গলবার এর ভিত্তিস্থাপন করেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

হার্ট ফাউন্ডেশনের এই ভবনটি নির্মিত হলে উত্তরাঞ্চলের ৩০ শতাংশ মানুষ বিনা মূল্যে এবং স্বল্পমূল্যে হার্টের চিকিৎসা পাবে।

অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, “বর্তমান সরকারের প্রতিটি অগ্রসী উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সকল উন্নয়নের মাঝে সরকারের স্বাস্থ্যসেবার উন্নয়ন দেশের শহর থেকে গ্রামের প্রত্যান্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে।”

তিনি বলেন, শুধু হার্ট নয়, কিডনি ও ক্যান্সারের চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য রাজশাহীতে বড় পরিসরে চিকিৎসা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। অল্প দিনের মধ্যেই তার বাস্তবায়ন করা হবে।

“যেভাবে হার্ট ফাউন্ডেশনের সকল সহায়তা উত্তরাঞ্চলের মানুষ পেয়েছে। ক্যান্সার ও কিনডী ফাউন্ডেশনের জন্য তেমনটাই পাবে।’

মেনন বলেন, “উত্তরাঞ্চলের মানুষের এখন পাঁচ-ছয় হাজার টাকা খরচ করে ঢাকায় চিকিৎসা সেবা নিতে হবে না। রাজশাহীতে হার্টের চিকিৎসা সেবার সুফল পাবে।”

রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের, সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক জুলফিকার হায়দার, রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. মু. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন রওশন।

হার্ট ফাউন্ডেশনের নিজস্ব জমিতে প্রথম পর্যায়ে ১০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য প্রকল্পটি গত ৭ এপ্রিল অনুমোদিত হয়েছে। প্রকল্পটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় ২০২১ সাল নাগাদ বাস্তবায়িত হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি টাকা।

এই প্রকল্পের আওতায় নির্মিত হাসপাতালটিতে ১টি ক্যাথল্যাব ও ১টি কার্ডিয়াক অপারেশন থিয়েটার স্থাপনা করা হবে। এছাড়া থাকবে ৮টি আইসিইউ বেড, ৬টি এইচডিইউ বেড, ১টি সিসিইউ বেড, ৬টি পিসিসিইউ বেড।

এছাড়া ৫৩টি জেনারেল বেড হবে, তার মাঝে ৩২টি পুরুষের জন্য এবং ২১টি নারী ও শিশুদের জন্য। পাশাপাশি ১৭টি কেবিন থাকবে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

কঠিন খবরটি ছেলেকে দেওয়ার কঠিন কাজটি করলেন সোনালী

মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা করবে এপেক্স বাংলাদেশ

‘ঘুষ ছাড়া চলে না’ ঢাকার সিভিল সার্জন অফিস

১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল হবে ৮ বিভাগে

সরকারি অ্যাম্বুলেন্সে যেন পিকনিক না হয়: স্বাস্থ্যমন্ত্রী

ওসমানী মেডিকেলে ‘ধর্ষণ’ তদন্তে কমিটি

রোগীর স্বজনকে ধর্ষণ: ইন্টার্ন চিকিৎসক আটক

মানসিক অসুস্থতার মিথ্যা সনদে জেল-জরিমানা

জনসন অ্যান্ড জনসনকে ৪৭০ কোটি ডলার জরিমানা

ভিটামিন এ ক্যাম্পেইনে কমেছে রাতকানা রোগী

নিঃশব্দ ঘাতক হয়ে আসছে যৌনরোগ ‘এমজি’

জন্মনিয়ন্ত্রণ ‘থমকে’ আছে

বিএসএমএমইউতে ৪৫ বিভাগে নতুন চেয়ারম্যান

চিকিৎসা সেবায় ধর্মঘট ডাকাকে ‘অন্যায়’ বলল হাইকোর্ট

চট্টগ্রামে হাসপাতাল ধর্মঘট স্থগিত

চট্টগ্রামে ম্যাক্সকে জরিমানার পর হাসপাতালে সেবা বন্ধ

চট্টগ্রামে ওয়াসার পানি পরীক্ষার নির্দেশ

রাইফার মৃত্যু: চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রীর নির্দেশ

ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3