রেকর্ড মৃত্যুর দিনে সর্বোচ্চ রোগী

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৩ মে ২০২০, ১৯:০৫ | আপডেটেড ১৩ মে ২০২০, ০৭:০৫

corona-virus-final

একদিনেই রেকর্ড ১৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯ জনে।

গত ২৪ ঘণ্টায় ৭৯০০টি নমুনা পরীক্ষা করে আরও ১ হাজার ১৬২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৮২২ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, গত একদিনে যে ১৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তাদের মধ্যে ১২ জন পুরুষ, ৭ জন নারী।

তাদের মধ্যে ১৩ জন ঢাকা মহানগরীর বাসিন্দা ছিলেন। আর একজন নারায়ণগঞ্জের, একজন মুন্সীগঞ্জের, একজন নড়াইলের, দুইজন চট্টগ্রামের এবং একজন কুমিল্লার।

অধ্যাপক নাসিমা জানান, এই ১৯ জনের মধ্যে ১০ বছরের কম বয়সী একটি কন্যা শিশুও রয়েছে। এছাড়া ৫ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৭ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরেরর মধ্যে, ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।

বুলেটিনে জানানো হয়, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আরও ২১৪ জন গত এক দিনে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৩ হাজার ৩৬১ জন সুস্থ হয়ে উঠলেন।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৫০ জনকে, বর্তমানে আইসোলেশনে আছেন মোট ৩ হাজার ৪৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৪১টি ল্যাবে ৬ হাজার ৭৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় নতুন করে যুক্ত হয়েছে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ, ঢাকার ইবনে সিনা হাসপাতাল ও প্রাভা হেলথ।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: ময়নাতদন্ত না হলে বিবাদীর ‘লাভ’, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৫০০ ছাড়াল

প্রেসিডেন্ট ট্রাম্পের ওজন বেড়েছে, কমানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা

স্তন ক্যান্সারে রোগীর কেমোথেরাপি এড়ানো সম্ভব বলছে গবেষণা

দাবদাহ: স্বাস্থ্য অধিদপ্তরের ৭ পরামর্শ

ডিএনসিসি কোভিড হাসপাতালে ‘হিট স্ট্রোক সেন্টার’ চালু

রাজশাহীতে তাপমাত্রা কমল ৮ দশমিক ৪ ডিগ্রি

বিদেশে চিকিৎসা: নেওয়া যাবে ১৫ হাজার ডলার

বাজার সিন্ডিকেট ভাঙতে কি স্থায়ী কমিশন হচ্ছে

তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস

গরমে সুস্থ থাকুন

তাপপ্রবাহ কমবে, আছে বৃষ্টির সুখবর

চিকিৎসকদের কর্মস্থলে থাকা নিশ্চিত করতে হবে: ইউনূস

প্রক্রিয়াজাত খাবারে ক্যান্সারের ঝুঁকি

চোখ ভালো রাখতে যা খেতে হবে

প্রাথমিক স্বাস্থ্য সেবাকে সংবিধানে ‘মৌলিক অধিকার’ ঘোষণার সুপারিশ

ছোঁয়াচে ‘স্ক্যাবিস’ রোগের সংক্রমণ বাড়ছে

সাপের কামড়ে শরীরে তৈরি হয়েছে অ্যান্টিভেনম

আয় বাড়লেও মুনাফা কমল রেনাটার

কিডনি প্রতিস্থাপনে ‘সংশোধন হবে’ আইন

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3