রোগীর স্বজনকে ধর্ষণ: ইন্টার্ন চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৬ জুলাই ২০১৮, ২২:০৭ | আপডেটেড ১৮ জুলাই ২০১৮, ১২:০৭

Sylhet-Osmani

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সঙ্গে থাকা এক স্বজনকে ধর্ষণের অভিযোগে এক ইন্টার্ন চিকিৎসক গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার ইন্টার্ন চিকিৎসক মাকামে মাহমুদ মাহি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।

নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি তার নানীর সঙ্গে হাসপাতালের তৃতীয় তলার ৮ নম্বর ওয়ার্ডে ছিলেন।

সোমবার ভোররাতে ওই কিশোরী ধর্ষণের শিকার হন বলে তার স্বজনরা হাসপাতালের পরিচালকের কাছে সকালে অভিযোগ করেন। দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই ইন্টার্ন চিকিৎসককে পুলিশের কাছে সোপর্দ করে।

সিলেটের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার গোলাম কাউসার দস্তগীর হেলথ নিউজকে বলেন, “মাকামে মাহমুদকে আটক করা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এ কে এম মাহবুবুল হক হেলথ নিউজকে বলেন, “মাকামে মাহমুদকে পুলিশে দেওয়া হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি হচ্ছে।”

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

বেসরকারি মেডিকেলে এমবিবিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি

৩১ শয্যার জনবলে চলছে শ্রীমঙ্গলের ৫০ শয্যার হাসপাতাল

শীতে শিশুদের নিউমোনিয়া থেকে সতর্ক থাকার পরামর্শ

হতদরিদ্রদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

পুরুষত্বহীনতায় বিচ্ছেদ বাড়ছে?

মুন্সীগঞ্জে দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক উদ্বোধন

রাজশাহীর ডেঙ্গু ঢাকা থেকে!

ওয়াসার পানি পরীক্ষায় ৫ সদস্যের কমিটি

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের যাত্রা শুরু

এমন ডাক্তার-নার্স কোথায় পাবেন: প্রধানমন্ত্রী

অস্ত্রোপচারে শিশুর জন্ম বৃদ্ধির কারণ ‘বাণিজ্যিক’

চিকিৎসকদের খোঁজ চাইল হাই কোর্ট

সিলেটে ৭ কোটি টাকার সিভিল সার্জন ভবন উদ্বোধন

রাজশাহীতে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তিস্থাপন

দেশে প্রায় ১৫ লাখ শিশু দৃষ্টি স্বল্পতায়

সিলেটের ওসমানীনগরে নতুন হাসপাতাল

পরিশোধিত পানিতেও ক্ষতিকর ব্যাকটেরিয়া!

শিশু জন্মে অস্ত্রোপচার সবচেয়ে বেশি খুলনায়

দেশে মানসিক রোগী দুই কোটি, চিকিৎসক দুইশ!

ডাক্তার কেন থাকে না, আক্ষেপ প্রধানমন্ত্রীর

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3