লিটারে ১০ টাকা কমল ভোজ্যতেলের দাম

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১১ জুলাই ২০২৩, ২১:০৭ | আপডেটেড ১৫ জুলাই ২০২৩, ০৯:০৭

oil

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশের বাজারেও প্রতি লিটারে ৮ থেকে ১২ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে।

বুধবার থেকেই নতুন এই দর কার্যকর হবে বলে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।

এর আগে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মন্ত্রণালয়ে চিঠি দিয়ে নতুন দরের কথা জানান হয়।

সেখানে বলা হয়, ১২ জুলাই থেকে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম খুচরায় ৮ টাকা কমিয়ে সর্বোচ্চ ১৫৯ টাকায় বিক্রি করা হবে। একইভাবে বোতলের সয়াবিন তেল লিটারে ১০ টাকা কমিয়ে সর্বোচ্চ ১৭৯ টাকায় বিক্রি করা হবে।

সেই হিসাবে ৫ লিটারের বোতলের সর্বোচ্চ দাম হবে ৮৭৩ টাকা, যা এতোদিন ৯১৬ টাকা ছিল। অর্থাৎ এখানে দাম কমেছে ৪৩ টাকা।

খোলা পাম তেলের নতুন দাম হবে প্রতি লিটার ১২৮ টাকা, যা এতোদিন ১৩৩ টাকা নির্ধারিত ছিল। বোতলের পাম তেল এখন থেকে ১৪৮ টাকায় বিক্রি হবে। এখানেও দাম লিটারে ১২ টাকা কমানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য হ্রাস পাওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনার আলোকে দাম কমানো হল।

টিসিবির তথ্য অনুযায়ী, মঙ্গলবার ঢাকার বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৭৫ টাকা, বোতলজাত তেল ১৯০ টাকা, খোলা পাম তেল ১৩০ টাকা এবং ৫ লিটারের বোতল ৮৯০ টাকায় বিক্রি হচ্ছিল।

সর্বশেষ গত ১১ জুন সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানো হয়। আর পাম তেলের দাম কমানো হয় ২ টাকা করে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

চিকিৎসকদের কর্মস্থলে থাকা নিশ্চিত করতে হবে: ইউনূস

প্রক্রিয়াজাত খাবারে ক্যান্সারের ঝুঁকি

চোখ ভালো রাখতে যা খেতে হবে

প্রাথমিক স্বাস্থ্য সেবাকে সংবিধানে ‘মৌলিক অধিকার’ ঘোষণার সুপারিশ

ছোঁয়াচে ‘স্ক্যাবিস’ রোগের সংক্রমণ বাড়ছে

সাপের কামড়ে শরীরে তৈরি হয়েছে অ্যান্টিভেনম

আয় বাড়লেও মুনাফা কমল রেনাটার

কিডনি প্রতিস্থাপনে ‘সংশোধন হবে’ আইন

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ২৯ জন

বাংলাদেশে টিকাদানে প্রায় ৫ লাখ শিশু সব ডোজ পায় না

নবজাতকের চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্মেলন

ভিয়েতনাম থেকে এলো আতপ চাল

শিশুকে মোবাইল ফোন থেকে দূরে রাখার উপায়

নকশা বহির্ভূত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঢাকার বায়ুদূষণ রোধে কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫

দেশ উন্নয়নশীল হলে ‘ওষুধের দাম বাড়বে’

ইমিউন কোষ নিয়ে চীনা গবেষকদের আবিষ্কার

রোহিঙ্গাদের খাদ্যসহায়তা বরাদ্দ কমছেনা

দুদিন পর বাসায় যেতে পারবেন তামিম

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3