শিশু জন্মে অস্ত্রোপচার সবচেয়ে বেশি খুলনায়

নিউজ ডেস্ক হেলথ নিউজ | ১৫ অক্টোবর ২০১৮, ০০:১০ | আপডেটেড ১৫ অক্টোবর ২০১৮, ১২:১০

baby1

বাংলাদেশের খুলনায় প্রতি ১০০টি শিশুর ৪৩টির জন্ম হয় অস্ত্রোপচারের মাধ্যমে। এই হার সবচেয়ে কম সিলেটে ১৯ শতাংশ।

যুক্তরাজ্যভিত্তিক চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী ল্যানসেটের প্রতিবেদন উদ্ধৃত করে এই তথ্য দিয়েছে প্রথম আলো।

সংবাদপত্রটিতে রোববার প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্বে অস্ত্রোপচারের মাধ্যমে সবচেয়ে বেশি সন্তানের জন্ম হয়, এমন ১০টি দেশের তালিকায় বাংলাদেশের নাম থাকার কথা জানানো হয়।

গর্ভকালে সমস্যা বা প্রসব জটিলতার কারণে মা ও অনাগত শিশুর জীবন রক্ষায় অস্ত্রোপচারের প্রয়োজন হলেও বাংলাদেশে তার হার বেশি নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

২০১৬ সালের তথ্য উদ্ধৃত করে ল্যানসেট বলছে, বাংলাদেশে অস্ত্রোপচারের মাধ্যমে ৩০ শতাংশের বেশি শিশুর জন্ম হচ্ছে।
প্রথম আলো বলছে, অস্ত্রোপচারে শিশু জন্মের বৈশ্বিক প্রবণতা নিয়ে গত শুক্রবার ল্যানসেট তিনটি বিশ্লেষণধর্মী প্রবন্ধ প্রকাশ করেছে। প্রবন্ধ তিনটির তথ্য এদিন ব্রাজিলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফেডারেশন অব গাইনোকলজি অ্যান্ড অবসটেট্রিকস ওয়ার্ল্ড কংগ্রেসে প্রকাশ করা হয়।

অস্ত্রোপচারের মাধ্যমে বেশি শিশু জন্ম দেওয়া দেশের তালিকায় দক্ষিণ এশিয়ার ভারত ও পাকিস্তান আছে। এছাড়া রয়েছে চীন, ইন্দোনেশিয়া, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

ল্যানসেট বলছে, ২০০০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিশ্বে অস্ত্রোপচারে শিশু জন্মের হার প্রায় দুই গুণ বেড়েছে। ২০০০ সালে অস্ত্রোপচারে শিশু জন্মের হার ছিল ১২ শতাংশ। বর্তমানে তা বেড়ে হয়েছে ২১ শতাংশ। বিশ্বের ৬০ শতাংশ দেশে প্রয়োজনের চেয়ে বেশি অস্ত্রোপচার হচ্ছে।

বাংলাদেশে খুলনা বিভাগে শিশু জন্মে অস্ত্রোপচারের হার কেন বেশি, এ বিষয়ে সরকারি কর্মকর্তারা কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে খুলনার সিভিল সার্জন আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, সরকারি হাসপাতালে ২৫ শতাংশ শিশুর জন্ম হচ্ছে অস্ত্রোপচারে। অন্য দিকে বেসরকারি ক্লিনিকে ৮০-৯০ শতাংশ প্রসব হচ্ছে অস্ত্রোপচারে।

তিনি বলেন, “কিছু ক্ষেত্রে রোগী নিজে বা তার আত্মীয় অস্ত্রোপচার করাতে চান। এতে অস্ত্রোপচারের হার বাড়ে। এই হার আরও বেড়ে যায় কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বাণিজ্যিক মনোভাবের কারণে।”

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের ৩ হাজার ১৩১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২ হাজার ৮০০ কেন্দ্রে সেবা চালু হয়েছে। এসব কেন্দ্রে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা প্রসবসেবা দেওয়া হচ্ছে।

বাংলাদেশে অস্ত্রোপচারে শিশু জন্মের হার ২০০১ সালে ছিল ৪ শতাংশের নিচে। ২০১০ সালের মাতৃস্বাস্থ্য জরিপে দেখা যায়, ওই হার বেড়ে ১২ শতাংশে দাঁড়িয়েছে।

ল্যানসেট ২০১৬ সালের জরিপের তথ্য উদ্ধৃত করে বলছে, বর্তমানে তা ৩১ দশমিক ৭ শতাংশ। অনুমিত হিসেবে দেশে বছরে প্রায় ১০ লাখ শিশুর জন্ম হচ্ছে অস্ত্রোপচারের মাধ্যমে।

বিশ্বব্যাপী অপ্রয়োজনীয় অস্ত্রোপচার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ল্যানসেট। সাময়িকীটির সম্পাদকীয়তে অস্ত্রোপচারের বর্তমান হারকে নজিরবিহীন ও অন্যায্য বলা হয়েছে।

গবেষকেরা বলছেন, স্বাভাবিক প্রসবের তুলনায় অস্ত্রোপচারের সন্তান জন্ম দেওয়া মায়েদের মৃত্যুহার ও রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। অস্ত্রোপচারে সন্তান জন্ম দেওয়া নারীদের জরায়ু ফেটে যাওয়া, অস্বাভাবিক স্থানে গর্ভফুলের অবস্থান ও গর্ভ সঞ্চার, মৃত বা অপরিণত শিশু জন্ম দেওয়ার প্রবণতা বেশি।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

পথের খোলা শরবত কতটা স্বাস্থ্যকর?

১৪ হাজার কমিউনিটি ক্লিনিক দৃষ্টান্ত: নাসিম

বিএসএমএমইউতে বিনামূল্যে রোগ পরীক্ষা

বেশিরভাগ হাসপাতালের আইসিইউর মান নিয়ে প্রশ্ন

দুর্ঘটনা: চিকিৎসার নীতিমালার গেজেট প্রকাশের নির্দেশ

মেডিকেলে ভর্তিতে আসন ৫০০ বাড়ল

উপজেলায় ক্যান্সার হাসপাতাল!

খুলনায় চিকিৎসকের সঠিক সময়ে হাজির হতে নির্দেশনা

সব কমিউনিটি ক্লিনিক আসছে ট্রাস্টের অধীনে

ডেঙ্গু থেকে সাবধান

এমবিবিএস ভর্তি পরীক্ষা ৫ অক্টোবর

জাবালে নূরের বাসচাপায় আহতদের চিকিৎসা খরচ সরকারের

ক্যান্সার রোগীর এক-তৃতীয়াংশই হেড-নেকের

দেশে বছরে ২০ হাজার মৃত্যু হেপাটাইটিসে

সরঞ্জাম সঙ্কটে ময়মনসিংহ মেডিকেলের মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন

লোকসানই কারণ: জিএসকে

হরলিক্স রেখে দিয়ে ওষুধ উৎপাদন বন্ধ করছে গ্লাক্সোস্মিথক্লাইন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বিএসএমএমইউর ৫ শিক্ষার্থী

তৃণমূলে চিকিৎসক দিতে মন্ত্রীকে ডিসিদের সুপারিশ

ওসমানী মেডিকেলে কিশোরী ধর্ষণের প্রমাণ মিলেছে: পুলিশ

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3