শীতের কাঁপনে সিলেটে হাসপাতালে বাড়ছে ভিড়

হোসাইন আহমদ সুজাদ, সিলেট প্রতিনিধি হেলথ নিউজ | ৮ জানুয়ারি ২০১৯, ২৩:০১ | আপডেটেড ৮ জানুয়ারি ২০১৯, ১১:০১

Sylhet-Osmani

অগ্রহায়নে শীতের দেখা না মিললেও পৌষের শুরু থেকে সিলেট অঞ্চলে জেঁকে বসেছে শীত। আর এতে নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বেড়েছে রোগী।

গত কয়েকদিন ধরে হিমেল হাওয়ার দাপটে কনকনে শীতে জবুথবু হয়ে পড়ছে সিলেট অঞ্চল, সন্ধ্যা পড়তেই নামছে কুয়াশা। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও কয়েকদিন এই অবস্থা চলতে পারে।

শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ছিন্নমূল ও দুস্থ মানুষদের কষ্ট বেড়েছে; বাড়ছে অসুখ-বিসুখও।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরতরা জানায়, গত দুই-তিনদিন ধরে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি।

হাসপাতালগুলোতে দেখা যায়, নিউমোনিয়া, সর্দি, কাশি জাতীয় রোগে আক্রান্তের সংখ্যাই বেশি।

গত ৩ দিনে সিলেট সদর ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত রোগে চিকিৎসা নিয়েছে সহস্রাধিক রোগী।

ওসমানী হাসপাতালে আসা আফরোজা বেগম হেলথ নিউজকে বলেন, “ঠাণ্ডা লেগে বাচ্চার ডায়রিয়া হয়েছে। ডাক্তার বলছে সময় লাগবে। তাই হাসপাতালে পড়ে আছি।”

আরেক শিশুর অভিভাবক সালমা জানান, তার ছেলের বয়স ৬ মাস। শীতের কারণে প্রথমে সর্দি, পরে শ্বাসকষ্টে ভুগছে।

সিলেটের বিভিন্ন হাসপাতালগুলোতে স্থান সংকুলান না হওয়ায় অনেক রোগীকে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।

সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা, আরমান আহমদ শিপলু হেলথ নিউজকে বলেন, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রতিদিনই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে আসছে। বিশেষ করে ডায়রিয়া, কাশি, সর্দিসহ শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বেশি।

তিনি বলেন, “আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তাদের সাধ্যমতো চিকিৎসা দিয়ে যাচ্ছি।”

শীতজনিত অসুস্থতার কারণে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে।

সিলেট আবহাওয়া অফিস জানায়, গত বছর থেকে এ বছর শীতের মাত্রা একটু বেশি। গড় তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

আরও চারজন শনাক্ত, তবে ভালো আছেন তারা

করোনাভাইরাস: স্পেনে মৃত্যু ছাড়িয়েছে ৪ হাজার

করোনাভাইরাসে পুরুষের মৃত্যুঝুঁকি বেশি

চীন থেকে এল টেস্ট কিট-পিপিই

করোনাভাইরাস: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন

করোনাভাইরাস: স্পেনে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৩৮ জনের

করোনাভাইরাস: আরও একজনের মৃত্যু

মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার রপ্তানি করা যাবেনা

করোনাভাইরাস: মৃত্যু ৪, আক্রান্ত বেড়ে ৩৯

দ্রুতগতির ও করুনা ছাড়া করোনাভাইরাস

দেশে করোনায় মৃত্যু ৩, আক্রান্ত বেড়ে ৩৩

আরও ৩ করোনা রোগী শনাক্ত: আক্রান্তের সংখ্যা ২৭

করোনায় মৃত ব্যক্তির দাফন যেভাবে

করোনাভাইরাস: বাংলাদেশকে প্রতিরোধ সরঞ্জাম দেবেন জ্যাক মা

মৃত্যুর মড়কে আধুনিক ইউরোপ

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ চলছে বিশ্বজুড়ে

করোনায় ২২ লাখ মানুষের মৃত্যুর আভাস আমেরিকায়

প্রয়োজনে ‘লকডাউন’ করার পরামর্শ ডব্লিউএইচওর

করোনাভাইরাসে দেশে দ্বিতীয় মৃত্যু

প্রতি ঘন্টায় ২৬ জনের মৃত্যু ইতালিতে

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3