সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৯ | আপডেটেড ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৯

pm 2

আগামী নির্বাচনে ক্ষমতায় আসলে সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘সুপার স্পেশালাইজড’ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন ও বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সলেন্সের আওতায় আরও কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “উন্নত চিকিৎসা সেবা এবং চিকিৎসা বিষয়ে গবেষণা কাজের জন্য আমরা প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে দিয়েছি। পরবর্তী সময়ে রাজশাহী ও চট্টগ্রামেও মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে।

সিলেটেও একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে, আজকেই সংসদে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিল পাস হবে। পর্যায়ক্রমে এভাবে সারাদেশের সব বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দেবো।”

একেকটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ওই এলাকার মেডিকেল কলেজগুলো অ্যাফিলিয়েটেড থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।

মেডিকেল কলেজগুলোতে কী ধরনের পড়ালেখা হবে, তা এই বিশ্ববিদ্যালয়গুলো দেখভাল করবে জানিয়ে তিনি বলেন, “শিক্ষার মান যেন ভালো থাকে, এর মাধ্যমে তা নিশ্চিত করা যাবে। মেডিকেল কলেজগুলোতে কী পড়ালেখা হচ্ছে, আদৌ সেগুলোতে পড়ালেখা হচ্ছে নাকি রোগী মারা ডাক্তার তৈরি হচ্ছে, সেটা দেখা দরকার। বিশ্ববিদ্যালয়গুলো সেই নজরদারির কাজটি করবে।”

সরকারের চলতি মেয়াদ শেষের দিকে উল্লেখ করে তিনি বলেন, এই মেয়াদে সব কাজ সম্ভব হবে না। এবার তো সময় শেষ। এই শেষ সময়ে এত কিছু করা সম্ভব না। আগামীতে আবার ক্ষমতায় আসতে পারলে সব করে দেবো।

মেডিকেল শিক্ষাতে ছড়িয়ে দিতে সরকারের উদ্যোগ উল্লেখ করে সরকার প্রধান বলেন, আমরা নতুন নতুন মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছি। সর্বশেষ চারটি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। চাঁদপুরে আরও একটি মেডিকেল কলেজের প্রস্তাব আছে। সেটাও অনুমোদন দিয়ে দেবো।

দেশের মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যে মেডিকেল যন্ত্রাংশের কর কমিয়ে দিয়েছিলেন জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমরা প্রথমবার যখন সরকারে আসি তখনই মেডিকেল ইকুইপমেন্টস কেনার ক্ষেত্রে সব ট্যাক্স কমিয়ে দেই। শিল্প খাত হিসেবে বিবেচনায় নিয়ে ট্যাক্স কমিয়ে দিয়ে বেসরকারি খাতে মেডিকেল কলেজ হাসপাতাল তৈরির সুযোগ করে দিয়েছিলাম আমরা। সে কারণেই দেশে আজ এত বড় বড় হাসপাতাল হয়েছে। আমাদের উদ্দেশ্য একটাই; দেশের মানুষকে সেবা দেওয়া।”

সরকার চিকিৎসাসেবার উন্নয়ন চায় জানিয়ে সরকার প্রধান বলেন, নার্সিংয়ে আগে শুধু ডিপ্লোমা ছিল। আমরা আপডেট করেছি। এখন নার্সিংয়ে বিএসসি, এমএসসি তো বটেই পিএইচডি পর্যন্ত করার সুযোগ আছে। বিএসএমএমইউয়ে চিকিৎসকদের জন্য ডরমেটরি তৈরির পাশাপাশি নার্সদের জন্যও ডরমেটরি করার নির্দেশনা দেন তিনি।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

নতুন শনাক্ত: ২৮ মার্চ-শূন্য, ২৮ এপ্রিল-৫৪৯ জন

মৃত্যু ছাড়ালো দেড়শ

দেশে করোনা সংক্রমণ ৫ হাজার ছাড়াল

পৃথিবীর ২ লাখ মানুষ মারা গেলেন

মৃত্যু ঠেকলো ১৪০ জনে, ২১ ল্যাবে পরীক্ষা শুরু

মৃত্যু বেড়ে ১৩১, নতুন রোগী একদিনেই ৫ শতাধিক

মৃত্যু ১২৭ জনের, আক্রান্ত ছাড়াল ৪০০০

ছুটি বাড়ছে ৫ মে পর্যন্ত

দেশে মৃত্যু বেড়ে ১২০, নতুন আক্রান্ত ৩৯০

ভারতে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে করোনা রোগী শনাক্ত

আক্রান্ত ৩০০০ ছাড়াল, মৃত্যু ১১০

দেশে মৃত্যু ১০০ ছাড়াল

করোনা মোকাবেলায় বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শক কমিটি

করোনাভাইরাস: মৃত্যু ৯১, আক্রান্ত ২৪৫৬

করোনাভাইরাস: মৃত্যু ৮৪, আক্রান্ত বেড়ে ২১৪৪

করোনায় আক্রান্ত ৮০ শতাংশের চিকিৎসার প্রয়োজন হয় না: স্বাস্থ্যমন্ত্রী

একদিনেই ১৫ মৃত্যু, নতুন শনাক্ত ২৬৬

পুরো দেশ সংক্রমণের ঝুঁকিতে

আক্রান্ত ৩ শতাধিক, মৃত্যু ১০

করোনাভাইরাসে মৃত্যু বেড়ে অর্ধশত

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3