সরঞ্জাম সঙ্কটে ময়মনসিংহ মেডিকেলের মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন

ময়মনসিংহ প্রতিনিধি, হেলথ নিউজ | ২৮ জুলাই ২০১৮, ১৩:০৭ | আপডেটেড ২৮ জুলাই ২০১৮, ০১:০৭

Mymensing-Medical-College1

প্রতীকি ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ ভুগছে যন্ত্রপাতি সঙ্কটে।

এই বিভাগে নেই ইনডোর সুবিধাও। পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও জনবল সঙ্কটেও ভুগছে বিভাগটি।

চিকিৎসক, মেডিকেল অফিসার, ফিজিওথেরাপিস্ট এবং অফিস সহায়কসহ মাত্র ১০ জন রয়েছেন এখান বিভাগে।

বিভাগের চিকিৎসকরা বলছেন, সেবা দেওয়ার মানসিকতা থাকলেও অভাব রয়েছে প্রয়োজনীয় লোকবল এবং যন্ত্রপাতির।

বিভাগটির কাজ হচ্ছে ব্যথা উপশম ব্যবস্থাপনা (পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা), সম্পূর্ণ নিউরো এবং কার্ডিয়াক পুনর্বাসন, স্পোর্টস মেডিসিন এবং অর্থোপেডিক পুনর্বাসন, পেডিয়াট্রিক পুনর্বাসন, পেডিয়াট্রিক পুনর্বাসন, অবসটেট্রিকস এন্ড গাইনোকোলোজি পুনর্বাসন।

ওষুধের পাশাপাশি থেরাপিউটিক ব্যায়াম, অপারেশনবিহীন ইন্টারভেনশন, যন্ত্রপাতির মাধ্যমে ফিজিক্যাল থেরাপি, ভালো থাকার লাইফ স্টাইলসহ রিহ্যাবিলিটেশন তথা পুর্নবাসন চিকিৎসাও দেওয়া বিভাগটির কাজ।

খোঁজ নিয়ে দেখা যায়, পিআরপি-মেশিন, এমউব্লিওডি এবং এমএসইডএস মেশিনের অভাবে এখন অনেকটাই নিষ্ক্রিয় মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ।

চিকিৎসকরা বলছেন, এসব যন্ত্রপাতির মাধ্যমে সহজেই রোগ নির্ণয় ও অস্ত্রোপচারবিহীন রোগের কার্যকর চিকিৎসা দেওয়া সম্ভব। এছাড়া আধুনিক যন্ত্রপাতি পেলে ক্রিকেট, ফুটবলসহ খেলোয়াড়দের বডি ফিটনেসের ক্ষেত্রেও তারা ভূমিকা রাখতে পারবেন।

তিনজন চিকিৎসক, দুজন মেডিকেল অফিসার, চারজন ফিজিওথেরাপিস্ট এবং চারজন অফিস সহায়ক এবং তিনজন অস্থায়ী কর্মচারী রয়েছেন এখন বিভাগে, যা অপ্রতুল।

বিভাগীয় প্রধান ডা. মুহাম্মদ আজিজুর রহমান হেলথ নিউজকে বলেন, “লোকবল এবং যন্ত্রপাতির অভাবে ক্রমেই সঙ্কুচিত হচ্ছে বিভাগটি।

জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ হেলথ নিউজকে বলেন, আধুনিক যন্ত্রপাতির জন্য ঊর্ধতন কতৃপক্ষের কাছে বলা হয়েছে। খুব দ্রুত সমস্যা কেটে যাবে বলে আশা করছি।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

দেশের অর্ধেক রোগী সুচিকিৎসা পায় না।

জলবায়ু পরিবর্তন: পৃথিবী ‘জরুরি অবস্থায়’

ডেঙ্গুতে মৃতের সংখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট

বায়ুদূষণ: দিল্লীতে গাড়ি চলবে‘জোড়-বিজোড়ে’

দেশে খাদ্য উৎপাদন-অপুষ্টি দুটোই বেড়েছে

‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপনে হাইকোর্টের রুল

পণ্য তুলে নিচ্ছে জনসন অ্যান্ড জনসন

হয় স্থূল নয় অপুষ্টির শিকার বিশ্বের ৭০ কোটি শিশু

মেডিকেল ভর্তির ফল প্রকাশ

মানসিক স্বাস্থ্য: ১০০ নারীর মধ্যে সায়মা ওয়াজেদ

দেশে ই-সিগারেট নিষিদ্ধ হবে

রেনিটিডিন: দুই কোম্পানির কাঁচামাল আমদানি নিষিদ্ধ

রেনিটিডিনে ক্যান্সারের উপাদান

চালু হচ্ছে প্রথম স্কিন ব্যাংক

বিশ্ব হার্ট দিবস

মেডিকেল কলেজের ক্যাম্পাসের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

ডেঙ্গু: মূল্যায়ন চাইলেন মেয়র খোকন

ফিলিপাইনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা হাজার ছাড়াল

“ডেঙ্গুতে মৃত্যু ‘সবচেয়ে কম’ বাংলাদেশে”

কমতে শুরু করেছে ডেঙ্গু রোগী

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3