স্তন ক্যান্সারের চিকিৎসায় বিস্ময়কর সাফল্য

ডেস্ক রিপোর্ট, হেলথ নিউজ | ৫ জুন ২০১৮, ০২:০৬ | আপডেটেড ৫ জুন ২০১৮, ০৩:০৬

judy-perkins

আর মাত্র তিন মাস বাঁচতে পারেন- চিকিৎসকরা এটা বলে দেওয়ার পর আশা হারিয়ে মৃত্যুর দিনই গুণতে শুরু করেছিলেন ক্যান্সারাক্রান্ত জুডি পারকিন্স। কিন্তু দুই মাস পেরিয়ে দুই বছর হয়ে গেছে, জুডি এখনও বেঁচে। শুধু তাই নয়, তিনি এখন ক্যান্সার থেকে মুক্ত।

যে চিকিৎসায় দুরারোগ্য ব্যাধিটি থেকে জুডি মুক্তি পেলেন, তাকে বিস্ময়কর বলছেন গবেষকরা। তারা বলছেন, জুডির স্তন ক্যান্সারের চিকিৎসায় যে সাফল্য পাওয়া গেছে, তা অন্য ক্যান্সার নিরাময়েও ঘটতে পারে।

৪৯ বছর বয়সী জুডির স্তন ক্যান্সারের চিকিৎসায় তার দেহে ৯ হাজার কোটি ক্যান্সার প্রতিরোধী কোষ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আর তাতেই মিলেছে অভূতপূর্ব সাফল্য।

ফ্লোরিডার স্তন ক্যান্সারাক্রান্ত জুডির চিকিৎসায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের গবেষকদের এই চিকিৎসা পদ্ধতির খবর সোমবার এসেছে বিবিসিতে।

জুডির স্তনে ক্যান্সার এতটাই ছড়িয়ে পড়েছিল যে প্রচলিত অন্য চিকিৎসায় তা আরোগ্যের কোনো সম্ভাবনা দেখছিলেন না চিকিৎসকরা। তার দেহে টেনিস বল আকৃতির একটি টিউমার ক্যান্সার সেলে রূপ নিয়েছিল।

এরপর চিকিৎসকরা নতুন পদ্ধতি প্রয়োগের সিদ্ধান্ত নেন; তবে জুডিকে বলেছিলেন, তিনি এতে হয়ত সেরেও উঠতে পারেন।

জুডি বলেন, “থেরাপি শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে আমি টের পাচ্ছিলাম, আমার শরীরের ভেতরে কিছু একটা ঘটছে। দুই সপ্তাহ পর মনে হল, টিউমারটি নেই।”

পাঁচ সপ্তাহের চিকিৎসার পর যখন স্ক্যান করে ক্যান্সার কোষ আর নেই বলে জানা গেল, তখন আনন্দে যেন শূন্যে ভাসছিলেন জুডি। নতুন জীবন পেয়ে এই নারী এখন সাগরে ছোট নৌকা ভাসাতেও ভয় পাচ্ছেন না।

চিকিৎসকরা জানিয়েছেন, জুডির স্তন ক্যান্সারের চিকিৎসায় তার দেহে ‘জীবন্ত ওষুধ’ প্রয়োগ করা হয়, যা তৈরি হয়েছে তারই দেহকোষ থেকে।

এই চিকিৎসাকে যুগান্তকারী বললেও চিকিৎসক দলের প্রধান স্টিভেন রোসেনবার্গ বলেন, এটি এখনও পরীক্ষামূলক, আরও গবেষণা প্রয়োজন।

তবে তিনি বলেন, “আমরা কেবল জেনেছি, এটা কীভাবে কাজ করে। হতে পারে যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করতে পারে।”

তবে গবেষণা প্রতিষ্ঠান ‘ব্রেস্ট ক্যান্সার নাও’ এর পরিচালক ডা. সিমন ভিনসেন্ট এই চিকিৎসা পদ্ধতিকে ‘ওয়ার্ল্ড ক্লাস’ বলে স্বীকৃতি দিয়েছেন।

তিনি বলেছেন, “এটা বিস্ময়কর একটি সাফল্য বলে আমি মনে করি।”

একজন রোগীর ক্ষেত্রে এই সাফল্য অনেকের রোগমুক্তির পথ খুলে দেবে বলে আশা করছেন ডা. ভিনসেন্ট

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডেঙ্গুতে মৃতের সংখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট

বায়ুদূষণ: দিল্লীতে গাড়ি চলবে‘জোড়-বিজোড়ে’

দেশে খাদ্য উৎপাদন-অপুষ্টি দুটোই বেড়েছে

‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপনে হাইকোর্টের রুল

পণ্য তুলে নিচ্ছে জনসন অ্যান্ড জনসন

হয় স্থূল নয় অপুষ্টির শিকার বিশ্বের ৭০ কোটি শিশু

মেডিকেল ভর্তির ফল প্রকাশ

মানসিক স্বাস্থ্য: ১০০ নারীর মধ্যে সায়মা ওয়াজেদ

দেশে ই-সিগারেট নিষিদ্ধ হবে

রেনিটিডিন: দুই কোম্পানির কাঁচামাল আমদানি নিষিদ্ধ

রেনিটিডিনে ক্যান্সারের উপাদান

চালু হচ্ছে প্রথম স্কিন ব্যাংক

বিশ্ব হার্ট দিবস

মেডিকেল কলেজের ক্যাম্পাসের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

ডেঙ্গু: মূল্যায়ন চাইলেন মেয়র খোকন

ফিলিপাইনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা হাজার ছাড়াল

“ডেঙ্গুতে মৃত্যু ‘সবচেয়ে কম’ বাংলাদেশে”

কমতে শুরু করেছে ডেঙ্গু রোগী

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে বিরক্ত প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি: আগামী ৭ দিন চ্যালেঞ্জিং

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3