স্বাস্থ্যখাতে চীনা বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৭ নভেম্বর ২০২৩, ২২:১১ | আপডেটেড ৯ নভেম্বর ২০২৩, ১১:১১

Minister-Zahed-Malek-edit

স্বাস্থ্যখাতে বিনিয়োগের জন্য চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রীর এমন আহ্বানের মধ্যে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াতে চায় চীন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চীন সরকারের পক্ষ থেকে ডেঙ্গু মোকাবেলার সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন তারা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চীনের সহযোগিতায় বার্ন ইউনিট নির্মাণকাজের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী মালেক বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের আরও অনেক বেশি বিনিয়োগের সুযোগ রয়েছে।

“আমাদের আরও কিছু মেডিকেল কলেজ ও হাসপাতাল হবে, যাতে অর্থায়ন দরকার। চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে সরকারের অনুমোদন পেয়েছে, বাস্তবায়নের জন্য প্রস্তুত রয়েছে। সেখানে বিনিয়োগ, সহযোগিতা, প্রশিক্ষণ, যন্ত্রপাতি অন্যান্য ক্ষেত্রে অনেক বড় সুযোগ রয়েছে।”

স্বাস্থ্যখাতে বিনিয়োগের এই সুযোগের কথা চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে মন্ত্রীর আগে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সবক্ষেত্রে সব পর্যায়ে প্রতিনিয়ত যোগাযোগের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক ধারাবাহিকভাবে পোক্ত হচ্ছে। অন্য খাতের সঙ্গে স্বাস্থ্যখাতও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, “ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা ত্বরান্বিত করবে চীন এবং দুদেশের জনগণের জন্য দৃশ্যমান উপকার বয়ে আনবে।”

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের অনুরোধে ডেঙ্গু মোকাবেলায় টেস্ট কিট এবং বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহায়তা করছে চীন সরকার।

এর মধ্যে ব্লাড কম্পোনেন্ট সেপারেটর, বৃহদাকার রেফ্রিজারেটর, সেন্ট্রিফিউজ, হেমাটোলজি অ্যানালাইজার, টেস্ট কিটস রয়েছে বলে জানান তিনি।

চীনা রাষ্ট্রদূত বলেন, অগাস্টে দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠকে ডেঙ্গু মোকাবেলায় আড়াই কোটি ইউয়ান মূল্যের সরঞ্জাম দিয়ে সহযোগিতার ঘোষণা দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

দেশে বছরে ২০ হাজার মৃত্যু হেপাটাইটিসে

সরঞ্জাম সঙ্কটে ময়মনসিংহ মেডিকেলের মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন

লোকসানই কারণ: জিএসকে

হরলিক্স রেখে দিয়ে ওষুধ উৎপাদন বন্ধ করছে গ্লাক্সোস্মিথক্লাইন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বিএসএমএমইউর ৫ শিক্ষার্থী

তৃণমূলে চিকিৎসক দিতে মন্ত্রীকে ডিসিদের সুপারিশ

ওসমানী মেডিকেলে কিশোরী ধর্ষণের প্রমাণ মিলেছে: পুলিশ

যুক্তরাষ্ট্রে পুরস্কার পাচ্ছেন ডা. কনক কান্তি

বেসরকারি হাসপাতালগুলোকে সহায়তার আশ্বাস

ভোটের প্রচারে থাকায় ওসমানীর অধ্যক্ষ, সিভিল সার্জনকে শোকজ

ওসমানিতে ‘ধর্ষণ’ তদন্তের সময় বাড়ানোর আবেদন

স্বাস্থ্যসেবায় টানাতে হবে মূল্য তালিকা

হেপাটাইটিস এড়াতে সচেতন হতে আহ্বান

মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় হাসপাতালগুলোকে অনুদান

রামেকে লিভার রোগীর তুলনায় শয্যা কম

ভালসারটান ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ

এপেক্স ক্লাবের মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা

৪ চিকিৎসকের বিরুদ্ধে রাইফার বাবার মামলা

সিলেট কিডনি ফাউন্ডেশনের যাত্রা শুরু

কঠিন খবরটি ছেলেকে দেওয়ার কঠিন কাজটি করলেন সোনালী

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3