হেপাটাইটিস এড়াতে সচেতন হতে আহ্বান

রাজশাহী প্রতিনিধি হেলথ নিউজ | ২৩ জুলাই ২০১৮, ২৩:০৭ | আপডেটেড ২৪ জুলাই ২০১৮, ১২:০৭

World-Hepatitis-Rajshahi

সচেতন থাকলেই হেপাটাইটিস বি ও সি ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে এক অনুষ্ঠানে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন।

আগামী ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবসকে সামনে রেখে সোমবার রাজশাহী মেডিকেল কলেজে এক আলোচনা অনুষ্ঠানে এই মত আসে।

‘অজানা সংখ্যক মানুষ যারা হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের আক্রান্তু, তাদের খুঁজে খুঁজে বের করতে হবে’- এই স্লোগানকে সামনে রেখে দিবসের কর্মসূচি পালিত হয়।

সকাল ৯টায় রামেক হাসপাতালের হেপাটোলজি বিভাগ ও মেডিসিন বিভাগের আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজের মূল ফটকের সামনে এক শোভাযাত্রা বের হয়। এরপর কলেজের টিচার্স কনফারেন্স হলরুমে হয় আলোচনা সভা।

রামেকের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইউজিসির অধ্যাপক ডা. সালিমুর রহমান।

রামেকের লিভার বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন আর-রশীদ বলেন, “হেপাটাইটিস বি এবং সি ভাইরাস আমাদের দেশের অন্যান্য রোগের মাঝে বড় একটা অসুখ, যা সম্পর্কে মানুষ অসচেতন থাকে।

“সারা বিশ্বে হিসেব করে দেখা গেছে, এইচআইভি ভাইরাসের চেয়ে হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের সংক্রমণ অনেক বেশি। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে বি ভাইরাসের সংক্রমণ এইচআইভি ভাইরাসের চেয়ে ৫০ গুণ বেশি, সি ভাইরাসের সংক্রমণ চার গুণ বেশি।”

“তাই এই অসুখ সম্পর্কে মানুষকে জানতে হবে সবাইকে জানাতে হবে,” বলেন তিনি।

হেপাটাইটিস সংক্রমণে লিভার সিরোসিস হওয়ার বিষয়টি তুলে ধরে ডা. হারুন বলেন, “আমাদের গরিব এই দেশের মানুষ যদি সিরোসিস এবং ক্যান্সারে আক্রান্ত হয়, তাহলে তাদের চিকিৎসার খরচ বহন করা অনেক কষ্টসাধ্য হয়ে উঠে।”

বক্তারা বলেন, এই ভাইরাস সম্পর্কে সবাই যদি তাড়াতাড়ি জানতে পারে, তাহলে এই ভাইরাসের খুব সুন্দর চিকিৎসা রয়েছে। চিকিৎসা করলে মানুষ সিরোসিস এবং লিভার ক্যান্সার থেকে রক্ষা পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামেকের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক বুলবুল হাসান, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

‘ডিসেম্বরে সাড়ে ৪ হাজার নতুন চিকিৎসক নিয়োগ’

মহামারিতে রূপ নিচ্ছে ডায়াবেটিস

সব রেনিটিডিন ওষুধে নিষেধাজ্ঞা

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণ খুঁজতে নির্দেশ

দেশের অর্ধেক রোগী সুচিকিৎসা পায় না।

জলবায়ু পরিবর্তন: পৃথিবী ‘জরুরি অবস্থায়’

ডেঙ্গুতে মৃতের সংখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট

বায়ুদূষণ: দিল্লীতে গাড়ি চলবে‘জোড়-বিজোড়ে’

দেশে খাদ্য উৎপাদন-অপুষ্টি দুটোই বেড়েছে

‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপনে হাইকোর্টের রুল

পণ্য তুলে নিচ্ছে জনসন অ্যান্ড জনসন

হয় স্থূল নয় অপুষ্টির শিকার বিশ্বের ৭০ কোটি শিশু

মেডিকেল ভর্তির ফল প্রকাশ

মানসিক স্বাস্থ্য: ১০০ নারীর মধ্যে সায়মা ওয়াজেদ

দেশে ই-সিগারেট নিষিদ্ধ হবে

রেনিটিডিন: দুই কোম্পানির কাঁচামাল আমদানি নিষিদ্ধ

রেনিটিডিনে ক্যান্সারের উপাদান

চালু হচ্ছে প্রথম স্কিন ব্যাংক

বিশ্ব হার্ট দিবস

মেডিকেল কলেজের ক্যাম্পাসের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3