২৪ ঘন্টায় ২৪ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২২ মে ২০২০, ১৫:০৫ | আপডেটেড ২২ মে ২০২০, ০৩:০৫

corona-virus-final

২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে মারা গেছেন ২৪ জন। ফলে সরল হিসেবে গত ২৪ ঘন্টার প্রতিঘন্টায় মারা গেছেন ১ জন করে। আবার সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থও হয়েছেন আরও ৫৮৮ জন। একদিন আগে ২৮ হাজার ছাড়ানোর পর শুক্রবার সকালে দেশে এ ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শুক্রবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, প্রান হারানো এই ২৪ জনের ২ জনের বয়স ছিল ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ৬ জনের বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিলেন ৫ জন। এছাড়া মৃতদের মধ্যে একজনের বয়স ছিল আশি বছরের বেশি।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৩ জন ঢাকা বিভাগের, ৯ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন বরিশাল বিভাগের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে মারা গেছেন ৮ জন এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানান নাসিমা সুলতানা

তিনি বলেন, সবমিলিয়ে দেশে এখন শনাক্ত বেড়ে হয়েছে ৩০ হাজার ২০৫ জন। এরমধ্যে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৯৪ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

শনাক্ত রোগীর সংখ্যার বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৪৯ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। জানালেন, কখনো কখনো প্রানঘাতি হলেও সব মিলয়ে এ পর্যন্ত মোট ৬ হাজার ১৯০ জন এ রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন।

বুলেটিনে জানানো হয়, গত এক দিনে দেশের ৪৭টি ল্যাবে মোট ৯ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এই সময়ে নতুন করে ২২৫ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৪ হাজার ৬০ জন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

৩১ শয্যার জনবলে চলছে শ্রীমঙ্গলের ৫০ শয্যার হাসপাতাল

শীতে শিশুদের নিউমোনিয়া থেকে সতর্ক থাকার পরামর্শ

হতদরিদ্রদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

পুরুষত্বহীনতায় বিচ্ছেদ বাড়ছে?

মুন্সীগঞ্জে দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক উদ্বোধন

রাজশাহীর ডেঙ্গু ঢাকা থেকে!

ওয়াসার পানি পরীক্ষায় ৫ সদস্যের কমিটি

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের যাত্রা শুরু

এমন ডাক্তার-নার্স কোথায় পাবেন: প্রধানমন্ত্রী

অস্ত্রোপচারে শিশুর জন্ম বৃদ্ধির কারণ ‘বাণিজ্যিক’

চিকিৎসকদের খোঁজ চাইল হাই কোর্ট

সিলেটে ৭ কোটি টাকার সিভিল সার্জন ভবন উদ্বোধন

রাজশাহীতে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তিস্থাপন

দেশে প্রায় ১৫ লাখ শিশু দৃষ্টি স্বল্পতায়

সিলেটের ওসমানীনগরে নতুন হাসপাতাল

পরিশোধিত পানিতেও ক্ষতিকর ব্যাকটেরিয়া!

শিশু জন্মে অস্ত্রোপচার সবচেয়ে বেশি খুলনায়

দেশে মানসিক রোগী দুই কোটি, চিকিৎসক দুইশ!

ডাক্তার কেন থাকে না, আক্ষেপ প্রধানমন্ত্রীর

ক্যান্সারাক্রান্ত শিশুদের জন্য বিশেষ তহবিলের দাবি

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3