৪ জেলায় ৪টি মেডিকেল কলেজ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৬ আগস্ট ২০১৮, ২০:০৮ | আপডেটেড ১ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৯

Health-Nasim

নওগাঁ, নেত্রকোণা, মাগুরা ও নীলফামারী জেলায় মেডিকেল কলেজ করতে যাচ্ছে সরকার।

নতুন এই চারটি মেডিকেল কলেজ চালুর প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

এই চারটির পাশাপাশি চাঁদপুরে আরেকটি মেডিকেল কলেজ করার প্রস্তাবও বিবেচনাধীন বলে তিনি জানান।

বাংলাদেশে বর্তমানে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৩৬টি। নতুন পাঁচটি নিয়ে এই সংখ্যা ৪১ এ দাঁড়াচ্ছে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই আড়াইশ শিক্ষার্থী নতুন পাঁচটি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।

নতুন পাঁচটি নিয়ে সরকারি মেডিকেল কলেজে এবার আসন সংখ্যা হবে ৪ হাজার ৬৮টি।

বাংলাদেশে এখন বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে ৬৯টি। সেগুলোতে আসন সংখ্যা ৬ হাজার।

আগামী ৫ অক্টোবর মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে; পরের মাসে ৯ নভেম্বর হবে ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম শনিবার এক অনুষ্ঠানে জানিয়েছেন, স্পেশাল বিসিএসের মাধ্যমে অক্টোবর-নভেম্বরের মধ্যে ৭ হাজার তরুণ চিকিৎসক নেওয়া হবে।

ডিসেম্বরে নির্বাচনের আগে আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া শুরুর আশাবাদও প্রকাশ করেন তিনি।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

সরকারি অ্যাম্বুলেন্সে যেন পিকনিক না হয়: স্বাস্থ্যমন্ত্রী

ওসমানী মেডিকেলে ‘ধর্ষণ’ তদন্তে কমিটি

রোগীর স্বজনকে ধর্ষণ: ইন্টার্ন চিকিৎসক আটক

মানসিক অসুস্থতার মিথ্যা সনদে জেল-জরিমানা

জনসন অ্যান্ড জনসনকে ৪৭০ কোটি ডলার জরিমানা

ভিটামিন এ ক্যাম্পেইনে কমেছে রাতকানা রোগী

নিঃশব্দ ঘাতক হয়ে আসছে যৌনরোগ ‘এমজি’

জন্মনিয়ন্ত্রণ ‘থমকে’ আছে

বিএসএমএমইউতে ৪৫ বিভাগে নতুন চেয়ারম্যান

চিকিৎসা সেবায় ধর্মঘট ডাকাকে ‘অন্যায়’ বলল হাইকোর্ট

চট্টগ্রামে হাসপাতাল ধর্মঘট স্থগিত

চট্টগ্রামে ম্যাক্সকে জরিমানার পর হাসপাতালে সেবা বন্ধ

চট্টগ্রামে ওয়াসার পানি পরীক্ষার নির্দেশ

রাইফার মৃত্যু: চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রীর নির্দেশ

ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ

সিলেটে বন্যা পরবর্তী রোগ এড়াতে তৎপর প্রশাসন

লাশ লুকানোর চেষ্টা, ব্যর্থ হয়ে উধাও সবাই!

ম্যাক্স হাসপাতালের দুই চিকিৎসক চাকরিচ্যুত

রাইফার মৃত্যুতে ম্যাক্স হাসপাতালের ‘গাফিলতি’

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3