সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর খতিয়ান বাড়ছেই

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১০ মে ২০২০, ১৫:০৫ | আপডেটেড ১০ মে ২০২০, ০৩:০৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা পৌণে ১৪ লাখ ছাড়িয়ে গেছে। না দেখা এক নতুন ঘাতকের কাছে পৃথিবীর ১৩ লাখ ৭৭ হাজার জনের বেশি মানুষ হেরে গেলেন। প্রতি ২৪ ঘন্টায় মৃত্যুর গতি তা ১৪ লাখের নিয়েই যেনো নিয়ে চলেছে। সর্বত্রই এখনো অসহায় আত্মসমর্পণ।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জন পুরুষ ও ৪ জন নারী মারা গেছেন। মারা যাওয়া একজনের বয়স ৩০ এবং বাকি ১৩ জনের সবার বয়স ৪০ বছরের বেশি। এ ভাইরাস বিস্তারের পর সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত করোনা পজিটিভ মোট শনাক্ত হলেন ১৪ হাজার ৬৫৭ জন।

স্বাস্থ্য অধিদফতর বলছে, করোনায় সুস্থতার হার ১৮ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক পাঁচ শতাংশ।

কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের রোববারের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিন এসব তথ্য জানানো হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

সবশেষ ২৪ ঘণ্টায় আরও ১৪ জনসহ এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২২৮ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ নিয়ে দুই হাজার ৬৫০ জন মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর এ পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে দেশের ৩৬টি স্থানে এ পরীক্ষা সম্পন্ন হচ্ছে।

বুলেটিনে জানানো হয়, মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১০ জন পুরুষ ও চার জন নারী। বয়স বিশ্লেষণে চার জন নারীর মধ্যে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ৬১ থেকে ৭০ বছরের মধ্যে রয়েছেন দুই জন। ১০ জন পুরুষের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিন জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন একজন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৬৯ জনকে এবং আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৭১ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন দুই হাজার ১১৫ জন। সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে আট হাজার ৬৩৪টি; যা গতকালের চেয়ে ৪০টি বেশি।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডেঙ্গু চিকিৎসায় ৮০% ব্যয় বহন করবে বেসরকারি সেবা প্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী

কিডনি সুস্থ রাখতে কী খাবেন

বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: ময়নাতদন্ত না হলে বিবাদীর ‘লাভ’, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৫০০ ছাড়াল

প্রেসিডেন্ট ট্রাম্পের ওজন বেড়েছে, কমানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা

স্তন ক্যান্সারে রোগীর কেমোথেরাপি এড়ানো সম্ভব বলছে গবেষণা

দাবদাহ: স্বাস্থ্য অধিদপ্তরের ৭ পরামর্শ

ডিএনসিসি কোভিড হাসপাতালে ‘হিট স্ট্রোক সেন্টার’ চালু

রাজশাহীতে তাপমাত্রা কমল ৮ দশমিক ৪ ডিগ্রি

বিদেশে চিকিৎসা: নেওয়া যাবে ১৫ হাজার ডলার

বাজার সিন্ডিকেট ভাঙতে কি স্থায়ী কমিশন হচ্ছে

তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস

গরমে সুস্থ থাকুন

তাপপ্রবাহ কমবে, আছে বৃষ্টির সুখবর

চিকিৎসকদের কর্মস্থলে থাকা নিশ্চিত করতে হবে: ইউনূস

প্রক্রিয়াজাত খাবারে ক্যান্সারের ঝুঁকি

চোখ ভালো রাখতে যা খেতে হবে

প্রাথমিক স্বাস্থ্য সেবাকে সংবিধানে ‘মৌলিক অধিকার’ ঘোষণার সুপারিশ

ছোঁয়াচে ‘স্ক্যাবিস’ রোগের সংক্রমণ বাড়ছে

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3