ঢাকা
ওষুধের আরো ১৭ কাঁচামাল আমদানিতে শুল্কছাড়
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ওষুধের আরো ১৭টি কাঁচামাল আমদানিতে শুল্কছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই রেয়াত…
হার্টের রিংয়ের দাম কমল ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত
হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করা ২৯টি আমদানিকারক প্রতিষ্ঠানের ৪৯ ধরনের…
ক্যান্সারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব
নতুন অর্থবছরে ক্যানসারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার…
হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার
দেশে হামের প্রাদুর্ভাবে প্রতিনিয়ত শিশু মৃত্যুর প্রেক্ষাপটে সরাসরি ক্রয়…
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভিড় দিন দিন বাড়লে জনবলের অভাবে তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। প্রায় ৬ বছর ধরে ৩১ শয্যার জনবলে চলছে ৫০ শয্যাবিশিষ্ট এই উপজেলা স্বাস্থ্য…
শীত নামতে না নামতেই রাজশাহীতে বাড়ছে শিশুদের নিউমোনিয়া। এই অবস্থায় অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শীতের সময় বরাবরই শিশুদের সর্দি-কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে। অভিভাবকদের একটু অসচেতনতায়…
হতদরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিয়ের আগে ডাক্তারি পরীক্ষার জন্য আদালতের নির্দেশনা পাওয়ার ক্ষেত্রে দেশে বিয়ে বিচ্ছেদ বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে পুরুষত্বহীনতাকে দেখিয়েছেন এক আইনজীবী।
মুন্সীগঞ্জের গজারিয়ায় দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা ওয়াসার পানির মান নিয়ে প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে তা পরীক্ষা করে দেখতে ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিল আদালত।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর ফোন
করোনাভাইরাস মহামারীতে খাদ্য সঙ্কট মোকাবেলায় শস্য উৎপাদন বাড়াতে ঢাকা ও দিল্লি এক সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে।
বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ১২ মিনিটের টেলিফোন আলাপে দুই দেশের সরকার প্রধান করোনাভাইরাস মহামারীতে সম্ভাব্য খাদ্য সঙ্কট মোকাবেলায় খাদ্য উৎপাদন বাড়াতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন।
“দুই সরকার প্রধান বলেছেন, প্রয়োজনবোধে আমরা এক সাথে কাজ করব।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে এই পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে। তাই, এই অঞ্চলের প্রতিটি দেশকে এই পরিস্থিতি মোকাবেলায় এক সাথে কাজ করতে হবে।”
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত মাসে সার্ক দেশগুলোর ভিডিও কনফারেন্সে কোভিড-১৯ মোকাবেলায় যে কর্মপরিকল্পনাগুলো গ্রহণ করা হয়েছিল, সেগুলোকে সামনে এগিয়ে নিতেও একমত হন শেখ হাসিনা ও মোদী।
কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
বাসাবাড়িতে ছিটানো হবে লার্ভিসাইড বিটিআই
ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশার উৎস ধ্বংস করতে বাসাবাড়ির বেইজমেন্টেও নতুন কীটনাশক (লার্ভিসাইড) বিটিআই ছিটানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো.আতিকুল ইসলাম।
করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ চলছে বিশ্বজুড়ে
প্রাণঘাতি নভেল করোনাভাইরাস ঠেকাতে কমপক্ষে ২০টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।







