বেসরকারী

ওষুধের আরো ১৭ কাঁচামাল আমদানিতে শুল্কছাড়

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ওষুধের আরো ১৭টি কাঁচামাল আমদানিতে শুল্কছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই রেয়াত…

আরও পড়ুন...

হার্টের রিংয়ের দাম কমল ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত

হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করা ২৯টি আমদানিকারক প্রতিষ্ঠানের ৪৯ ধরনের…

ক্যান্সারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব

নতুন অর্থবছরে ক্যানসারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার…

হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

দেশে হামের প্রাদুর্ভাবে প্রতিনিয়ত শিশু মৃত্যুর প্রেক্ষাপটে সরাসরি ক্রয়…

ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ

সরকারি হাসপাতালে বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগের পরীক্ষার ফি বেঁধে দিয়েছে সরকার।
ডেঙ্গুর NS1 পরীক্ষা করতে সর্বোচ্চ ৫০০ টাকা নেওয়া যাবে। CBC পরীক্ষার জন্য নেওয়া যাবে সর্বোচ্চ ৪০০ টাকা। এছাড়া IgG ও IgM এই দুটি পরীক্ষা করাতে হবে ৫০০ টাকার মধ্যে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরে ঢাকার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, “ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য তিনটি টেস্ট করতে সব হাসপাতাল একই ফি নেবে। এটি আজ থেকে কার্যকর হবে।”
ডেঙ্গু শনাক্তে ঢাকার বেসরকারি হাসপাতালগুলোতে রক্তের এই পরীক্ষাগুলো করাতে প্রতিটির জন্য এক থেকে দেড় হাজার টাকা লাগছিল। সরকারি এই সিদ্ধান্তের ফলে সেই খরচ এখন অর্ধেকের নিচে নেমে আসবে।
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে প্রকোপ দেখা দিয়েছে ঢাকায়, ধীরে ধীরে তা রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়ছে।
এই বছরে রোববার সকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬৫৪ জন; এর মধ্যে বেসরকারি হিসাবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।
তীব্র জ্বর, মাথা ব্যথা ও মাংসপেশিতে ব্যথা, শরীরে লালচে দানা ইত্যাদি ডেঙ্গু রোগের লক্ষণ হলেও এবার এর ব্যতিক্রম পাওয়া যাচ্ছে।
জ্বর হলে কাছের হাসপাতালে কিংবা চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তের পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছে সরকার।
সতর্কতা
জ্বরে প্যারাসিটামল ছাড়া অন্য ব্যথানাশক ওষুধ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি রোগীকে বেশি বেশি তরল খাবার খাওয়াতে বলেছেন।
এবার ডেঙ্গুজ্বরে রক্তের ঘনত্ব কমে যাওয়ার লক্ষণ দেখা দেওয়ায় আক্রান্তের রক্তচাপ কমে যাচ্ছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে বলা হচ্ছে।
জ্বর ভালো হওয়ার পরও ডেঙ্গুজনিত মারাত্মক জটিলতা দেখা দিতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা।
এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় তা প্রতিরোধে বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখতে বলা হচ্ছে।
অফিস, ঘর ও আশপাশে যে কোনো পাত্রে (এসির ট্রে/ফুলের টব) জমে থাকা পানি তিন দিনের মধ্যে পরিবর্তন করতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায় বলে দিনে ঘুমানোর ক্ষেত্রেও মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

পাস্তুরিত দুধ বিক্রিতে ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা

পাস্তুরিত দুধে সীসাসহ মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় এর উৎপাদন, সরবরাহ, বিপণন ও বিতরণ এবং কেনা বা খাওয়া ৫ সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

দুধে সীসা, ১০ কোম্পানির বিরুদ্ধে মামলা

১০টি কোম্পানির পাস্তুরিত দুধে ‘সীসাসহ ভারী ধাতু এবং মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান’ পাওয়ার অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

‘পৃথিবীর অন্য কোনো দেশে হাইকোর্ট মশা মারার জন্য রুল দেয় না’

ঢাকা মহানগরীতে ডেঙ্গু, চিকুনগুনিয়ার মত রোগের বিস্তার রোধে মশা নির্মূলে দুই সিটি করপোরেশনের নেওয়া পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছে হাই কোর্ট।

বিএসএমএমইউতে লিভার প্রতিস্থাপন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্রথমবারের মতো সফল যকৃৎ প্রতিস্থাপন করা হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: ডব্লিউএইচও

ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ হিসেবে দেখছেন বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারপ্রাপ্ত প্রতিনিধি এডউইন স্যালভাদর।

ঢাকার ৩ এলাকায় ওয়াসার পানিতে ‘কলিফর্ম’

ঢাকা ওয়াসার ১০টি বিতরণ জোনের মধ্যে তিনটি এলাকার পানিতে জনস্বাস্থের জন্য ক্ষতিকর ‘কলিফর্ম’ ব্যাকটেরিয়া পাওয়ার কথা জানিয়েছে হাই কোর্টের নির্দেশে গঠিত চার সদস্যের কমিটি।

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3

করোনা ভাইরাসের এই সময়ে পরিবারের সাথে কাটান অর্থপূর্ণ সময়

প্রিয়াংকার পছন্দ ঘরের খাবার

বলিউড ছাড়িয়ে এখন হলিউডও কাঁপাচ্ছেন প্রিয়াংকা চোপড়া; অভিনয়ের পাশাপাশি তার…

করোনা ও ডেঙ্গু জ্বরে বাড়তি সাবধানতা

যুক্তরাষ্ট্রে পুরস্কার পাচ্ছেন ডা. কনক কান্তি

নিউরোসার্জারি বিষয়ক চিকিৎসা সেবা, গবেষণা ও শিক্ষকতায় অবদান রাখায় ‘বিএমএএনএ…

ক্যান্সার নিয়ে আশঙ্কার চিত্র

চলতি বছর বিশ্বে আরও প্রায় দুই কোটি মানুষের দেহে ক্যান্সার…