করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৫ জুন ২০২০, ১৫:০৬ | আপডেটেড ৫ জুন ২০২০, ০৩:০৬

CORONA-DAFON

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এসএএম গোলাম কিবরিয়া কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।

তিনি বলেন, “ডা. গোলাম কিবরিয়া কোভিড-১৯ সংক্রমণ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

চিকিৎসকদের সংগঠন ‘ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস’-এফডিএসআরের যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, ৩ জুন থেকে হাসপাতালের আইসিইউতে ছিলেন অধ্যাপক কিবরিয়া। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য ডা. কিবরিয়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এফডিএসআরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচ চিকিৎসক। আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭ জন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ছুটি বাড়ল ২৫ এপ্রিল পর্যন্ত

নতুন আক্রান্ত ৯৪, মৃত্যু আরো ৬

বিএসএমএমইউর অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত

‘এখন ক্লাস্টার থেকে ছড়াচ্ছে কোভিড-১৯’

একদিনেই আক্রান্ত শতাধিক, মৃত্যু আরো ১

একদিনেই আক্রান্ত শতাধিক, মৃত্যু আরো ১

একটি মৃত্যুও কাম্য নয়: প্রধানমন্ত্রী

ছুটি বাড়ল ১৪ এপ্রিল পর্যন্ত

নতুন আক্রান্ত ১৮ জনের ১২ জনই ঢাকার

চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত

করোনাভাইরাস: নতুন আক্রান্ত ৫

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী‌র ৩১ দফা নির্দেশনা

বিশ্বে আক্রান্ত ১৬ লাখ ছাড়াল, মৃত্যু লাখ ছুঁই ছুঁই

নতুন শনাক্ত ২, মৃত্যু নেই

প্রবাসে করোনোয় দেড়শতাধিক বাংলাদেশীর মৃত্যু

বিএসএমএমইউতে প্রথম দিনে ৪টি নমুনা পরীক্ষা

ঢাকা মেডিকেলে বিনা পয়সায় করোনা পরীক্ষা

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রের ৭০ নাবিক আক্রান্ত

করোনাভাইরাস: পিপিই ও টেস্টিং কিট দিচ্ছে জিপি

করোনায় দেশে আরও একজনের মৃত্যু

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3