করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রের ৭০ নাবিক আক্রান্ত

ডেস্ক রিপোর্ট, হেলথ নিউজ | ১ এপ্রিল ২০২০, ১৮:০৪ | আপডেটেড ১ এপ্রিল ২০২০, ০৬:০৪

liver

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের অন্তত ৭০ জন নাবিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সিএনএন এর খবরে বলা হয়েছে, জরুরিভিত্তিতে পদক্ষেপ নিতে  রণতরীটির কমান্ডার মার্কিন নৌবাহিনীদের নেতৃবৃন্দকে সতর্ক করেছেন।

রণতরীর কমান্ডার ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের কাছে সোমবার পাঠানো এক মেমোতে নাবিকদের জীবন রক্ষার ও বিশাল ওই রণতরীটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করতে পদক্ষেপ নেয়ার আর্জি জানিয়েছেন।

এই বিমানবাহী রণতরীটি এখন পশ্চিম প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশীয় দ্বীপ গুয়ামে মার্কিন নৌঘাঁটিতে আছে বলে বিবিসি জানিয়েছে। জাহাজটিতে নারী ও পুরুষ মিলিয়ে চার হাজারের মতো নাবিক আছে।

জাহাজটিতে আক্রান্তদের কোয়ারেন্টিন ও আইসোলেশনে রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই বলে জানিয়েছেন কমান্ডার ক্রোজিয়ার।

জরুরিভিত্তিতে জাহাজে থাকা নাবিকদের সরিয়ে নিয়ে আইসোলেশনে রাখার আবেদন জানিয়েছেন তিনি।

একই সংবাদ সম্মেলনে গুয়াম অঞ্চলের মার্কিন বাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জন মেনোনি জানান, রুজভেল্ট থেকে নাবিকদের সরানোর পরিকল্পনা করা হচ্ছে।

শুধু সামরিক বাহিনীর সদস্যরাই কাজটি করবেন বলে জানিয়েছেন তিনি।

এক লাখ ৮৯ হাজার ৫১০ জন আক্রান্ত নিয়ে নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ওষুধের আরো ১৭ কাঁচামাল আমদানিতে শুল্কছাড়

হার্টের রিংয়ের দাম কমল ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত

ক্যান্সারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব

হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

বাংলাদেশকে ৪০ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক

ডেঙ্গু চিকিৎসায় ৮০% ব্যয় বহন করবে বেসরকারি সেবা প্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী

কিডনি সুস্থ রাখতে কী খাবেন

বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: ময়নাতদন্ত না হলে বিবাদীর ‘লাভ’, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৫০০ ছাড়াল

প্রেসিডেন্ট ট্রাম্পের ওজন বেড়েছে, কমানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা

স্তন ক্যান্সারে রোগীর কেমোথেরাপি এড়ানো সম্ভব বলছে গবেষণা

দাবদাহ: স্বাস্থ্য অধিদপ্তরের ৭ পরামর্শ

ডিএনসিসি কোভিড হাসপাতালে ‘হিট স্ট্রোক সেন্টার’ চালু

রাজশাহীতে তাপমাত্রা কমল ৮ দশমিক ৪ ডিগ্রি

বিদেশে চিকিৎসা: নেওয়া যাবে ১৫ হাজার ডলার

বাজার সিন্ডিকেট ভাঙতে কি স্থায়ী কমিশন হচ্ছে

তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস

গরমে সুস্থ থাকুন

তাপপ্রবাহ কমবে, আছে বৃষ্টির সুখবর

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3