ক্যান্সার রোগীর এক-তৃতীয়াংশই হেড-নেকের

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৮ জুলাই ২০১৮, ১৭:০৭ | আপডেটেড ২৮ জুলাই ২০১৮, ০৫:০৭

head-neck-rally

বাংলাদেশে ক্যান্সার আক্রান্তদের ৩০ থেকে ৩৫ শতাংশ হেড-নেক ক্যান্সারের রোগী।

শনিবার হেড-নেক ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রায় এই তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ সোসাইটি অফ হেড নেক সার্জন্স-এর সভাপতি অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করা হলে হেড-নেক ক্যান্সারের পূর্ণ নিরাময় সম্ভব।

বাংলাদেশ সোসাইটি অব হেড নেক সার্জন্স’র উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন।

অধ্যাপক বেলায়েত সিদ্দিকী বলেন, হেড-নেক ক্যান্সার প্রতিরোধে ধূমপান পরিহার, পান, সুপারি, তামাক ও জর্দা বর্জন, খাদ্য অভ্যাস পরিবর্তন বিশেষ করে অ্যালকোহল জাতীয় খাবার পরিহার করতে হবে এবং খাবারে কম মসলা খেতে হবে।

শুধু তামাক জাতীয় দ্রব্য পরিহারের মাধ্যমে হেড নেক ক্যান্সারের হার অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলে জানান তিনি।

অধ্যাপক বেলায়েত সিদ্দিকী বলেন, হেড নেক ক্যান্সারের মধ্যে স্বরযন্ত্রের ক্যান্সার, মুখ গহব্বর ও খাদ্যনালীর উপরিভাগের ক্যান্সার, থাইরয়েডের ক্যান্সার, নাক ও সাইনাসজনিত ক্যান্সার রয়েছে। এছাড়াও আরও কয়েকটি জটিল ক্যান্সার রয়েছে।

হেড-নেক ক্যান্সার রোগের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের ৭ তলায় হেড নেক সার্জারি বিভাগ নামে রয়েছে একটি স্বতন্ত্র বিভাগ।

এছাড়াও এ বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ভবন-২-এর ২য় তলায় হেড নেক অনকোলজি নামক ক্লিনিকে প্রতি রোববার এ সংক্রান্ত ক্যান্সার রোগীদের সেবা দেওয়া হয়ে থাকে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপনে হাইকোর্টের রুল

পণ্য তুলে নিচ্ছে জনসন অ্যান্ড জনসন

হয় স্থূল নয় অপুষ্টির শিকার বিশ্বের ৭০ কোটি শিশু

মেডিকেল ভর্তির ফল প্রকাশ

মানসিক স্বাস্থ্য: ১০০ নারীর মধ্যে সায়মা ওয়াজেদ

দেশে ই-সিগারেট নিষিদ্ধ হবে

রেনিটিডিন: দুই কোম্পানির কাঁচামাল আমদানি নিষিদ্ধ

রেনিটিডিনে ক্যান্সারের উপাদান

চালু হচ্ছে প্রথম স্কিন ব্যাংক

বিশ্ব হার্ট দিবস

মেডিকেল কলেজের ক্যাম্পাসের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

ডেঙ্গু: মূল্যায়ন চাইলেন মেয়র খোকন

ফিলিপাইনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা হাজার ছাড়াল

“ডেঙ্গুতে মৃত্যু ‘সবচেয়ে কম’ বাংলাদেশে”

কমতে শুরু করেছে ডেঙ্গু রোগী

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে বিরক্ত প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি: আগামী ৭ দিন চ্যালেঞ্জিং

‘ডেঙ্গুর মশা নিধনে ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখুন’

ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি মোকাবেলায় চলছে ‘প্রস্তুতি’

ফিলিপাইনে ডেঙ্গুকে ‘মহামারি’ ঘোষণা

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3