ফিলিপাইনে ডেঙ্গুকে ‘মহামারি’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৬ আগস্ট ২০১৯, ২২:০৮ | আপডেটেড ৬ আগস্ট ২০১৯, ১০:০৮

adis-mosquito

ফিলিপাইনে ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৮ শতাংশ বেড়ে যাওয়ায় দেশজুড়ে ‘ডেঙ্গু মহামারি’ ঘোষণা করেছে সরকার।

মশাবাহিত এই রোগে এ বছর দেশটিতে এখনো পর্যন্ত অন্তত ৬২২ জন প্রাণ হারিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের ০১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত অন্তত ১ লাখ ৪৬ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত বছরের এ সময়ের তুলনায় যা শতকরা ৯৮ ভাগ বেশি। আর এই সময়ের মধ্যে ডেঙ্গুতে মারা গেছেন ৬২২ জন।

কর্মকর্তারা যেন পরিস্থিতি সাপেক্ষে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে পারেন, সে কারণেই ডেঙ্গুকে মহামারি হিসেবে ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটি। এর আগে ডেঙ্গুর প্রকোপের কারণে জুলাই মাসে ‘জাতীয় ডেঙ্গু সতর্কতা’ জারি করেছিল ফিলিপাইন।

ফিলিপাইনের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো দুকে এক বিবৃতিতে বলেছেন, ‘কোথায় কোন ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা শনাক্ত করতে এবং ডেঙ্গু মোকাবিলায় স্থানীয় প্রশাসন যেন কুইক রেসপন্স ফান্ড ব্যবহার করতে পারে, সে কারণে ডেঙ্গুকে জাতীয় মহামারি হিসেবে ঘোষণা করা হলো।’

এ বছর দেশটিতে সর্বোচ্চ ২৩ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ওয়েস্টার্ন বিসায়াস অঞ্চলে। এ ছাড়া কালাবারজন, জামবোয়াঙ্গা পেনিনসুলা ও নর্দান মিন্দানাও অঞ্চলেও ডেঙ্গুর প্রকোপ গুরুতর হয়ে দেখা দিয়েছে।

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছরই বিশ্বব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতি বছর প্রায় ৪০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন।

১৯৭০ সালের আগে বিশ্বের মাত্র ৯টি দেশে ডেঙ্গুর অস্তিত্ব পাওয়া গিয়েছিল। অথচ বর্তমানে ১০০টিরও বেশি দেশে ডেঙ্গুর প্রকোপ ছড়িয়েছে। তুলনামূলক উষ্ণ তাপমাত্রার দেশগুলোতে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি বলেও জানিয়েছে ডব্লিউএইচও।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ওষুধের আরো ১৭ কাঁচামাল আমদানিতে শুল্কছাড়

হার্টের রিংয়ের দাম কমল ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত

ক্যান্সারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব

হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

বাংলাদেশকে ৪০ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক

ডেঙ্গু চিকিৎসায় ৮০% ব্যয় বহন করবে বেসরকারি সেবা প্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী

কিডনি সুস্থ রাখতে কী খাবেন

বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: ময়নাতদন্ত না হলে বিবাদীর ‘লাভ’, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৫০০ ছাড়াল

প্রেসিডেন্ট ট্রাম্পের ওজন বেড়েছে, কমানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা

স্তন ক্যান্সারে রোগীর কেমোথেরাপি এড়ানো সম্ভব বলছে গবেষণা

দাবদাহ: স্বাস্থ্য অধিদপ্তরের ৭ পরামর্শ

ডিএনসিসি কোভিড হাসপাতালে ‘হিট স্ট্রোক সেন্টার’ চালু

রাজশাহীতে তাপমাত্রা কমল ৮ দশমিক ৪ ডিগ্রি

বিদেশে চিকিৎসা: নেওয়া যাবে ১৫ হাজার ডলার

বাজার সিন্ডিকেট ভাঙতে কি স্থায়ী কমিশন হচ্ছে

তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস

গরমে সুস্থ থাকুন

তাপপ্রবাহ কমবে, আছে বৃষ্টির সুখবর

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3