চট্টগ্রামের সেই ম্যাক্স হাসপাতালকে নোটিস

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৫ জুলাই ২০১৮, ০১:০৭ | আপডেটেড ৫ জুলাই ২০১৮, ০১:০৭

Ctg-Journalist-Protest

সাংবাদিক কন্যার মৃত্যু নিয়ে অভিযোগের মুখে থাকা চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালের লাইসেন্সে ত্রুটি পেয়ে একে নোটিস দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত কমিটি।

হাসপাতালটিতে সমকালের চট্টগ্রামের জ্যেষ্ঠ প্রতিবেদক রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাফিদা খান রাইফার অবহেলায় মৃত্যুর অভিযোগ ওঠার পর এই তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রধান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) কাজী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “ম্যাক্স হাসপাতালের লাইসেন্সে অনেক ধরনের ত্রুটি রয়েছে। এসব ত্রুটি ১৫ দিনের মধ্যে ঠিক করা না হলে এবং এই সময়ের মধ্যে নোটিসের জবাব না দিলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।”

লাইসেন্স বাতিল হলে বেসরকারি এই হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখতে হবে।

চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী কমিটির ওই নোটিস বুধবার ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপক রঞ্জন দাশগুপ্তকে পৌঁছে দেন।

সাংবাদিকদের দাবির মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়। রোববার রাতে কমিটির প্রধান জাহাঙ্গীর হোসেন ম্যাক্স পরিদর্শন করেন। এরপর তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের বলেছিলেন, এই হাসপাতালের লাইসেন্সের ত্রুটি আছে এবং অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গলায় ব্যথা নিয়ে গত বৃহস্পতিবার বিকালে ম্যাক্স হাসপাতালে ভর্তি হয়েছিল রাইফা। শুক্রবার রাতে তার মৃত্যু ঘটে। অভিযোগ উঠেছে, কতর্ব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলেই তার মৃত্যুর কারণ।

ঘটনার পর চট্টগ্রামের সাংবাদিকেদের বিক্ষোভের মুখে পুলিশ ওই হাসপাতালের ডিউটি চিকিৎসক ও নার্সকে থানায় নিয়ে গেলেও বিএমএর চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল গিয়ে তাদের ছাড়িয়ে  আনেন।

এই ঘটনায় চট্টগ্রামের সাংবাদিক ও চিকিৎসকরা পাল্টাপাল্টি অবস্থান নিয়ে  একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলছে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

“এ মুহুর্তে ভাইরাস আক্রান্ত কেউ নেই”

কাপড় কাঁচার সাবান বেশি কার্যকর

আক্রান্তদের একজন বাড়ি, দুজনও নিরাপদ

মাস্ক ব্যবহার কারা করবেন?

ভারতে বিমান, নভো ও ইউএস বাংলার ফ্লাইট বাতিল

করোনাভাইরাস: স্কুল-কলেজের ‘অ্যাসেম্বলি’ হবে শ্রেণিকক্ষে

হাম-রুবেলার টিকা শুরু ১৮ মার্চ

বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

করোনা: আক্রান্তদের দুজন সুস্থ হয়ে উঠেছেন

নিয়ন্ত্রণে চীন, অবরুদ্ধ ইতালিতে বাড়ছে মৃতের তালিকা

করোনাভাইরাস: শাহজালালসহ পাঁচ বন্দরে থার্মাল স্ক্যানার

ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ৫৬

মানিকগঞ্জে বিদেশফেরত ৫৯ জন ‘হোম কোয়ারেন্টিনে’

হ্যান্ড স্যানিটাইজারের দাম নির্ধারণ

করোনা: সতর্ক ও ভালো থাকার পরামর্শ

নতুন নেই, পুরনোদের অবস্থা স্থিতিশীল: আইইডিসিআর

৬ দেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতেই হবে

দেশে তিনজন করোনা রোগী শনাক্ত

করোনাভাইরাস: বিদেশ থেকে এলে ঘরে থাকার পরামর্শ

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3