জটিল রোগীর ডেঙ্গু শনাক্ত হলেই হাসপাতালে ভর্তির পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৮ জুলাই ২০২৩, ১২:০৭ | আপডেটেড ২৮ জুলাই ২০২৩, ০৯:০৭

dengue

ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মত দীর্ঘমেয়াদী কোনো অসুখে ভুগছেন- এমন ব্যক্তিদের ডেঙ্গু পরীক্ষায় ফল ‘পজেটিভ’ এলেই দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

তিনি বলেছেন, “যাদের কোমর্বিডিটিজ আছে, বিশেষ করে ডায়াবেটিস, হাইপার টেনশন, ক্যান্সারে আক্রান্ত বা ক্যান্সারের জন্য ওষুধ খান; তারা অবশ্যই অবশ্যই ডেঙ্গু যদি ধরা পড়ে- তাদের হাসপাতালে আসতে হবে।

“এটা না হলে পরে সামাল দেওয়া যাবে না। বাড়িতে বসে ওই ধরনের রোগীদের চিকিৎসা দেওয়া যাবে না।”

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খুরশীদ সাংবাদিকদের বলেন, “ডেঙ্গুর টাইপের উপর চিকিৎসা নির্ভর করে না। ডেঙ্গুর যে ধরনেই আক্রান্ত হোক- চিকিৎসা একটাই। ডেঙ্গুর গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দিতে সারাদেশের চিকিৎসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

“চিকিৎসার প্রটোকল একটাই। সেই প্রটোকল অনুযায়ী সবাইকে (চিকিৎসকদের) চিকিৎসা করতে বলা হয়েছে। সারা বছর ধরেই ডাক্তারদের প্রশিক্ষণ চলছে। সারাদেশে একই গাইডলাইন মেনে চিকিৎসা করতে আমরা চিকিৎসকদের বলেছি। প্রটোকলের বাইরে যেন অন্য চিকিৎসা না করি।”

সারাদেশের মধ্যে ঢাকার মুগদা হাসপাতালেই বর্তমানে ডেঙ্গু রোগী বেশি ভর্তি আছে। তাতে সেখানে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

এ অবস্থায় ঢাকার অন্য হাসপাতালগুলোয় যেতে রোগীদের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ডা. খুরশীদ জানিয়েছেন, অন্য হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে আসন খালি আছে।

দেশে এবার বর্ষা মৌসুম শুরুর আগেই ডেঙ্গু প্রকোপ বাড়তে শুরু করে। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে সেটি আরও বাড়ছে। প্রতিদিনই হাজারো রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালগুলোয়।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. আব্দুল্লাহ

বায়ুদূষণে বাড়ছে বিষণ্নতা

খাবারে ‘ট্রান্স ফ্যাট’ ২ শতাংশে নামানোর লক্ষ্য

চিকিৎসার ব্যয় বেড়েই চলেছে

২০১৯ সালেই দেশে এইডস আক্রান্ত ৯১৯

বাড়ছে এইডস রোগী

সরকারি হিসাবে লাখ ছাড়াল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

‘ডিসেম্বরে সাড়ে ৪ হাজার নতুন চিকিৎসক নিয়োগ’

মহামারিতে রূপ নিচ্ছে ডায়াবেটিস

সব রেনিটিডিন ওষুধে নিষেধাজ্ঞা

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণ খুঁজতে নির্দেশ

দেশের অর্ধেক রোগী সুচিকিৎসা পায় না।

জলবায়ু পরিবর্তন: পৃথিবী ‘জরুরি অবস্থায়’

ডেঙ্গুতে মৃতের সংখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট

বায়ুদূষণ: দিল্লীতে গাড়ি চলবে‘জোড়-বিজোড়ে’

দেশে খাদ্য উৎপাদন-অপুষ্টি দুটোই বেড়েছে

‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপনে হাইকোর্টের রুল

পণ্য তুলে নিচ্ছে জনসন অ্যান্ড জনসন

হয় স্থূল নয় অপুষ্টির শিকার বিশ্বের ৭০ কোটি শিশু

মেডিকেল ভর্তির ফল প্রকাশ

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3