জন্মনিয়ন্ত্রণে পুরুষের জন্য পিল

ডেস্ক রিপোর্ট, হেলথ নিউজ | ২৩ এপ্রিল ২০১৮, ১৬:০৪ | আপডেটেড ৪ জুন ২০১৮, ১১:০৬

birth-pill-sized-photo-1024

জন্মনিয়ন্ত্রণের জন্য পুরুষরা নিয়মিত খেতে পারবেন এমন একটি নিরাপদ পিল আবিষ্কারের দাবি করেছেন গবেষকরা।

যুক্তরাষ্ট্রের শিকাগোতে এন্ডোক্রাইন সোসাইটির বার্ষিক সম্মেলনে গবেষণার এ তথ্য প্রকাশ করে ‘ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের’ গবেষকরা।

তারা জানান, দিনে একটি করে খাওয়ার এ পিল পরীক্ষায় নিরাপদ প্রমাণিত হয়েছে এবং এর কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি।

পিলটির নাম ডাইমিথেন্ড্রোলোন আনডেকানোয়েট বা (ডিএমএইউ)। এটি নিরাপদে একমাস ধরে দৈনিক খাওয়া যাবে।

পিলটি নারীদের জন্মনিয়ন্ত্রণ পিলের মতোই। এ ওষুধ শুক্রাণু উৎপাদনের জন্য প্রয়োজনীয় হরমোন কমিয়ে দিয়ে কার্যকরভাবে জন্মনিয়ন্ত্রণ করতে সক্ষম।

পুরুষের কার্যকরী জন্মনিয়ন্ত্রণ পিলের ক্ষেত্রে গবেষণার এ ফলকে ‘নজিরবিহীন’ আখ্যা দিয়েছেন প্রধান গবেষক স্টেফানি পেজ।

তিনি বলেন, “জন্মনিয়ন্ত্রণের উপায় হিসেবে ইনজেকশন বা জেলের তুলনায় বেশির ভাগ পুরুষই দৈনিক একটি করে পিল খাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।”

পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রণ পিলের গবেষণা অনেক দিন ধরে হয়ে আসলেও তা বরাবরই বাধার সম্মুখীন হয়েছে। দেখা গেছে, এ ধরনের কিছু পিল যকৃতে প্রদাহ সৃষ্টি করে। আবার কিছু পিলের কার্যকারিতা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ফলে দিনে দুইবার করে তা সেবনের প্রয়োজন পড়ে। কিন্তু নতুন গবেষণায় পাওয়া ডিএমএইউ সেবনে এসব সমস্যা হবে না।

এ গবেষণায় ১৮ থেকে ৫০ বছর বয়সের ১০০ জন স্বাস্থ্যবান পুরুষ অংশ নিয়েছে, তবে এর মধ্যে গবেষণা শেষ করেছে ৮৩ জন।

ডিএমএইউ এর তিনটি ডোজ ১০০, ২০০ ও ৪০০ মিলিগ্রাম দিয়ে তাদেরকে পরীক্ষা করা হয়| শেষে তাদের রক্তও পরীক্ষা করা হয়।

দেখা যায়, উচ্চমাত্রার অথাৎ, ৪০০ মিলিগ্রাম ডিএমএইউ যারা সেবন করেছেন, তাদের দেহে টেস্টোস্টেরন এবং শুক্রাণু উৎপাদনের আরও দুইটি হরমোন উল্লেখযোগ্য মাত্রায় কমে গেছে।

আর পিলটি সেবনের পর সবারই অল্প মাত্রায় ওজন এবং উপকারী কোলেস্টেরল এইচডিএল বাড়তে দেখা গেলেও এর কোনো নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী‌র ৩১ দফা নির্দেশনা

বিশ্বে আক্রান্ত ১৬ লাখ ছাড়াল, মৃত্যু লাখ ছুঁই ছুঁই

নতুন শনাক্ত ২, মৃত্যু নেই

প্রবাসে করোনোয় দেড়শতাধিক বাংলাদেশীর মৃত্যু

বিএসএমএমইউতে প্রথম দিনে ৪টি নমুনা পরীক্ষা

ঢাকা মেডিকেলে বিনা পয়সায় করোনা পরীক্ষা

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রের ৭০ নাবিক আক্রান্ত

করোনাভাইরাস: পিপিই ও টেস্টিং কিট দিচ্ছে জিপি

করোনায় দেশে আরও একজনের মৃত্যু

বিশ্বে ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৫ হাজার

করোনাভাইরাস: চারদিনে ৩ জন শনাক্ত

ঘরে বসেই করা যাবে করোনা টেস্ট

করোনা ভাইরাস শরীরে ঢোকার পর কি হয়!

আমেরিকায় লাখ মানুষ করোনার মৃত্যু ঝুঁকিতে

নতুন একজন আক্রান্ত, সুস্থ আরও ৪

নতুন রোগী শনাক্ত হয়নি: আইইডিসিআর

করোনাভাইরাস: ৩ লাখ ডলার দিচ্ছে এডিবি

করোনাভাইরাস: নতুন আক্রান্ত নেই, সুস্থ আরও ৪

করোনাভাইরাস: জ্যাক মার পাঠানো টেস্ট কিট বাংলাদেশে

যুক্তরাষ্ট্রে মৃত্যু সাড়ে ১৬ হাজার ছাড়িয়েছে

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3