ডিএনসিসির স্থাপনাতেই এডিস মশার লার্ভা

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৫ জুলাই ২০২৩, ২১:০৭ | আপডেটেড ১৬ জুলাই ২০২৩, ০৯:০৭

adis-mosquito

ডেঙ্গুর প্রকোপের মধ্যে মশার বংশবিস্তার ঠেকাতে দৌড়ঝাঁপের মধ্যেই খোদ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুটি ভবনে মিলেছে এডিসের লার্ভা।  

শনিবার রাজধানীর গাবতলীতে ডিএনসিসির ক্লিনার্স পল্লী আবাসনের নির্মাণাধীন দুটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়।

এজন্য ভবন নির্মাণকারী দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানিয়েছে, এডিস মশা নিধনে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার গাবতলী বেড়িবাঁধ রোডে ডিএনসিসির ক্লিনার্স পল্লী আবাসনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান।

এ সময় নির্মাণাধীন দুটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মার্ক বিল্ডার্স এবং মাইশা কনস্ট্রাকশনকে দুই লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা করেন তিনি।

এছাড়া দারুস সালাম রোডে সরকারি কর্মচারীদের জন্য নির্মাণাধীন একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় বঙ্গ বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিন ডিএনসিসির বিভিন্ন এলাকায় মশা নিধন অভিযানে ১৪টি মামলায় মোট ৯ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

করোনাভাইরাস: নতুন আক্রান্ত ৫

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী‌র ৩১ দফা নির্দেশনা

বিশ্বে আক্রান্ত ১৬ লাখ ছাড়াল, মৃত্যু লাখ ছুঁই ছুঁই

নতুন শনাক্ত ২, মৃত্যু নেই

প্রবাসে করোনোয় দেড়শতাধিক বাংলাদেশীর মৃত্যু

বিএসএমএমইউতে প্রথম দিনে ৪টি নমুনা পরীক্ষা

ঢাকা মেডিকেলে বিনা পয়সায় করোনা পরীক্ষা

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রের ৭০ নাবিক আক্রান্ত

করোনাভাইরাস: পিপিই ও টেস্টিং কিট দিচ্ছে জিপি

করোনায় দেশে আরও একজনের মৃত্যু

বিশ্বে ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৫ হাজার

করোনাভাইরাস: চারদিনে ৩ জন শনাক্ত

ঘরে বসেই করা যাবে করোনা টেস্ট

করোনা ভাইরাস শরীরে ঢোকার পর কি হয়!

আমেরিকায় লাখ মানুষ করোনার মৃত্যু ঝুঁকিতে

নতুন একজন আক্রান্ত, সুস্থ আরও ৪

নতুন রোগী শনাক্ত হয়নি: আইইডিসিআর

করোনাভাইরাস: ৩ লাখ ডলার দিচ্ছে এডিবি

করোনাভাইরাস: নতুন আক্রান্ত নেই, সুস্থ আরও ৪

করোনাভাইরাস: জ্যাক মার পাঠানো টেস্ট কিট বাংলাদেশে

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3