ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তিন লাখ ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৩ নভেম্বর ২০২৩, ২১:১১ | আপডেটেড ১৩ নভেম্বর ২০২৩, ০৯:১১

dengue

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৭৪০ জন; সময়ে মশাবাহিত রোগটি প্রাণ কেড়েছে আটজনের

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৩৩০ জন ঢাকা মহানগরের এবং ১৪১০ জন দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে।

নতুন রোগীদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৫৭২ জন। তাদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৯০৮ জন ঢাকার এবং ১ লাখ ৮৯ হাজার ৬৬৪ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে দুইজনের এবং ঢাকার বাইরে এই সংখ্যা ৬।

সব মিলিয়ে এ বছর ১৪৮৪ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু, যার মধ্যে ৮৬৫ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। বাকি ৬১৯ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছে।

সোমবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৬ হাজার ১৭ জন রোগী। তাদের মধ্যে এক হাজার ৫৪৫ জন ঢাকায় এবং ৪ হাজার ৪৭২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন হাসপাতালে ভর্তি হয়। ১৩ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৩৯৭ জন রোগী।

মাসওয়ারি মৃত্যু হয়েছে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন এবং অক্টোবরে ৩৫৯ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ১৩ দিনে মৃত্যু হয়েছে ১৩৬ জনের।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

খোলা খাবারে স্বাস্থ্যঝুঁকিতে রাজশাহীর স্কুলশিশুরা

ঢাকা মেডিকেলের টিকিটের টাকা লোপাটের আসামি ৬ জন

স্বাস্থ্য খাতে এডিবিরি সহায়তা

২৩ রোগ গোপন রাখলে শাস্তির বিধান হচ্ছে

পরিবেশ দূষণে ৮০ হাজার মানুষের মৃত্যু

রাজশাহীতে ঘরে ঘরে জ্বর, করণীয় কী?

দেশে বেড়েছে ক্যান্সারে মৃত্যু

যা থাকবে ‘সুপার স্পেশালাইজড’ হাসপাতালে

দেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেটে

সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে: প্রধানমন্ত্রী

সুস্থ জীবনযাপনে সচেতনতা তৈরির তাগিদ প্রধানমন্ত্রীর

ক্যান্সার নিয়ে আশঙ্কার চিত্র

ওসমানী মেডিকেলে প্রথম কর্তিত অঙ্গ সংযোজন

মেডিকেল পরীক্ষা: গোয়েন্দাদের সতর্ক থাকার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজশাহীতে ৪০% মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত!

বিশেষায়িত হাসপাতাল হচ্ছে ঢাকায়

ঢাকায় ১৪টি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধে আদালতের নির্দেশ

ঢাকায় ডেঙ্গু দেখে রাজশাহীতে সতর্কতা

রূপ বদলাচ্ছে ডেঙ্গু, গবেষণার তাগিদ

ক্যান্সারের ঝুঁকি সিলেটে বেশি

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3