ডেঙ্গু: হাসপাতালে ভর্তি আরও ১৭৯৪ জন

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৬ নভেম্বর ২০২৩, ২১:১১ | আপডেটেড ৭ নভেম্বর ২০২৩, ১০:১১

dengue

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭৯৪ জনএডিস মশাবাহিত এই রোগে মৃত্যু হয়েছে আরও জনের

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৪১৭ জন ঢাকা মহানগরে এবং ১৩৭৭ জন ভর্তি হয়েছে অন্যান্য হাসপাতালে।

নতুন রোগীদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৮১ হাজার ৬৯৮ জন। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৬৭ জন ঢাকার এবং ১ লাখ ৮০ হাজার ১৩১ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় ৬ জন এবং ঢাকার বাইরে ৩ জন করে।

এ বছর সব মিলিয়ে যে ১৪১৭ জন মারা গেছেন, তাদের ৮৪১ জন ঢাকায়, ৫৭৬ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।

সোমবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৬৬২ জনের চিকিৎসা চলছিল। তাদের মধ্যে ১৮০৭ জন ঢাকায় এবং ৪ হাজার ৮৫৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার  ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন হাসপাতালে  ভর্তি হয়।  ৬ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৫২৩ জন রোগী।

মাসওয়ারি মৃত্যু হয়েছে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন এবং অক্টোবরে ৩৫৯ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ৫ দিনে মৃত্যু হয়েছে ৬৯ জনের।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

করোনা: আক্রান্তদের দুজন সুস্থ হয়ে উঠেছেন

নিয়ন্ত্রণে চীন, অবরুদ্ধ ইতালিতে বাড়ছে মৃতের তালিকা

করোনাভাইরাস: শাহজালালসহ পাঁচ বন্দরে থার্মাল স্ক্যানার

ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ৫৬

মানিকগঞ্জে বিদেশফেরত ৫৯ জন ‘হোম কোয়ারেন্টিনে’

হ্যান্ড স্যানিটাইজারের দাম নির্ধারণ

করোনা: সতর্ক ও ভালো থাকার পরামর্শ

নতুন নেই, পুরনোদের অবস্থা স্থিতিশীল: আইইডিসিআর

৬ দেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতেই হবে

দেশে তিনজন করোনা রোগী শনাক্ত

করোনাভাইরাস: বিদেশ থেকে এলে ঘরে থাকার পরামর্শ

করোনাভাইরাস: ওমরাহর জন্য সৌদিযাত্রা বন্ধ

দক্ষিণ কোরিয়ায় করোনায় একদিনে আক্রান্ত ৮১৩

করোনার প্রতিষেধক প্রস্তুতের দাবি

জুনের মধ্যে নিয়োগ পাবে ১৫ হাজার নার্স

করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ সতর্কতা জারি

হাসপাতাল থেকে কোরীয় নাগরিক বাসায়

করোনাভাইরাস: ফ্লাইট বাতিলের পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3