ঢাকার বাইরে ডেঙ্গুতে মৃত্যু ৫০০ জনের

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৪ অক্টোবর ২০২৩, ২২:১০ | আপডেটেড ২৪ অক্টোবর ২০২৩, ১০:১০

dengue

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১২ জনে তাদের মধ্যে সাতজনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে এ বছর ঢাকার বাইরে  মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫০০ জনে।

এডিস মশাবাহিত এ রোগে এ পর্যন্ত এ বছর দেশজুড়ে ১ হাজার ২৮৪ জনের মৃত্যু হল। এদের মধ্যে ঢাকায় মারা গেছেন ৭৮৪ জন ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত এক দিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫২ জন রোগী। এতে ভর্তি রোগীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৯১২ জন।

ভর্তি রোগীদের মধ্যে ৯৬ হাজার ৪১১ ঢাকায় এবং ১ লাখ ৬২ হাজার ৫০১ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৫৪৬ জন। এরমধ্যে ঢাকায় ২১০৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫৪৪০ জন।

মাসের হিসাবে, জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুন মাসে পাঁচ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ২৪ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৫০৬ জন রোগী। 

মাসওয়ারি মৃত্যুর হিসেবে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এ্প্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বর মাসে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। অক্টোবর মাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯৫ জনের।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডেঙ্গু: ১৮৯৫ রোগী হাসপাতালে ভর্তি

দেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

অসংক্রামক রোগের চিকিৎসা একটি চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি আরও ১৭৯৪ জন

ডিম-আলুর দামে পতন

ডেঙ্গুতে প্রাণহানি ১৪০০ ছাড়াল

সুস্থ আছে প্রথম টেস্ট টিউব শিশু ‘দানিয়া’

স্বাস্থ্য-শিক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির সুপারিশ

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৬৩৮, মৃত্যু ১৩ জনের

ডেঙ্গু: ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু

৫১ বছরে ৯৯ কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে

ডেঙ্গু: একদিনে ভর্তি ১৮১৮ জন, মৃত্যু ৬

বিএসএমএমইউতে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম

একদিনে হাসপাতালে ভর্তি ১৪৩১ ডেঙ্গু রোগী

ডেঙ্গুতে রাজধানীতে মৃত্যু বেশি

দূষিত বায়ুতে দিল্লি

‘মানসিকভাবে সুস্থ থাকে রাত জেগে মোবাইলের ব্যবহার নয়’

বার্ধক্য ডেকে আনে যেসব খাবার

দেশের সাড়ে ৩ কোটি শিশু সিসা দূষণের শিকার

অনির্ণেয় রোগ নির্ণয় করেন যে চিকিৎসক

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3