বার্ধক্য ডেকে আনে যেসব খাবার

ডেস্ক রিপোর্ট, হেলথ নিউজ | ২৪ অক্টোবর ২০২৩, ২২:১০ | আপডেটেড ২৪ অক্টোবর ২০২৩, ১০:১০

yogurtdoi1

সূর্যরশ্মি, স্ট্রেস ইত্যাদি নানা কারণে যে আমাদের ত্বকে বয়সের ছাপ পড়ে তা আর অজানা নয়। তবে এসবের পাশাপাশি কিছু খাবার-দাবারও রয়েছে, যা তাড়াতাড়ি বার্ধ্যক্যের ছাপ ফেলে ত্বকে।

পুষ্টিবিদরা জানিয়েছেন এমনই কিছু খাবারের কথা।

বেকড ফুড

ট্রান্সফ্যাট যে ক্ষতিকর তা আমরা এখন অনেকেই জানি। কিন্তু অনেকসময় বিভিন্ন খাবার যেমন বেকড খাবারে এ উপাদানটি লুকিয়ে  থাকে, যা আমরা সহজেই আমরা বুঝতে পারি না। তাই খাবার কেনার আগে তার লেবেল পড়ে নেওয়া হলো বুদ্ধিমানের কাজ।

দুগ্ধজাত খাবার

দুগ্ধজাত খাবার আমাদের জন্য অনেক উপকারী হলেও অনেকেই আবার এটা খেয়ে তাড়াতাড়ি বুড়িয়ে যেতে পারেন। অনেক ব্যক্তি রয়েছেন যারা দুগ্ধজাত খাবার খেলে ত্বকে চুলকানি বা একজিমা, লাল হয়ে যাওয়া ইত্যাদি সমস্যায় পড়তে পারেন। এসব সমস্যার বিষয়ে সচেতন থাকতে হবে।

উচ্চ চর্বিযুক্ত আমিষ

বর্তমানে বেকন ও সসেজ খুব জনপ্রিয় খাদ্য হলেও এগুলোতে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব খাবার খেলে কোলেস্টেরেল, ওজন ও শরীরে প্রদাহ বাড়তে পারে। আর এর প্রভাব পড়ে ত্বকের ওপর।

লবণাক্ত খাবার

অল্প মাত্রায় লবণ খাওয়া ভালো তবে অতি মাত্রায় লবণ খেলে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে, বিশেষ করে ত্বকের ওপর। রাতে বেশি লবণাক্ত খাবার খেলে সকালে ঘুম থেকে উঠলে মুখে ফোলাভাব দেখা দিতে পারে। কারণ শরীরে লবণের পরিমাণ বেড়ে গেলে তা পানি ধরে রাখে, শরীরে আসে ফোলাভাব।

মদ

অতিমাত্রায় মদপানে চেহারায় তার ক্ষতিকর ছাপ পড়ে। প্রথম প্রথম মদ খেলে একটু ঘুম ঘুম ভাব আসতে পারে। কিন্তু আস্তে আস্তে এতে করে ঘুম কমে যায়্ আর ঘুম কমে গেলে দেখা দেয় বলিরেখা।

ভাজা খাবার

ভাজা খাবার খেতে মজা লাগলেও আসলে তা স্বাস্থ্যসম্মত নয়। অতিরিক্ত ভাজা খাবারের পুষ্টিগুণ কমে যায়। আর তেলেও তৈরি হয় ট্রান্স ফ্যাট। ভাজা খাবার ওজন বাড়িয়ে দেয়। ক্যালরি বেশি হওয়ায় এসব খাবার তাড়াতাড়ি বয়সও বাড়ায়।

চিনিযুক্ত পানীয়

চিনিযুক্ত পানীয় শুধু স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয়, এটি ক্ষতি করে আমাদের দাঁতেরও। আর দাঁত খারাপ হলেও চেহারা দেখতেও লাগে খারাপ।

স্যাচুরেটেড ফ্যাট

লাল মাংস, দুগ্ধজাত খাবার ও চীজ বেশি পরিমানে খেলে চেহারায় বয়সের ছাপ পড়ে। কারণ এতে থাকা স্যাচুরেটেড ফ্যাট বয়স বাড়ানোর জন্য দায়ী।

পাফড কর্ন

মুভি দেখার সময় সবার খুব পছন্দের খাবার হলো পাফড কর্ন (পপ কর্ন), যা আসলে লবণ ও ট্রান্স ফ্যাটে পূর্ণ। খেতে ভালো লাগলেও এটা আসলে স্বাস্থ্য ও ত্বকের জন্য ক্ষতিকর।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ট্রাস্টের অধীনে এল কমিউনিটি ক্লিনিকগুলো

খোলা খাবারে স্বাস্থ্যঝুঁকিতে রাজশাহীর স্কুলশিশুরা

ঢাকা মেডিকেলের টিকিটের টাকা লোপাটের আসামি ৬ জন

স্বাস্থ্য খাতে এডিবিরি সহায়তা

২৩ রোগ গোপন রাখলে শাস্তির বিধান হচ্ছে

পরিবেশ দূষণে ৮০ হাজার মানুষের মৃত্যু

রাজশাহীতে ঘরে ঘরে জ্বর, করণীয় কী?

দেশে বেড়েছে ক্যান্সারে মৃত্যু

যা থাকবে ‘সুপার স্পেশালাইজড’ হাসপাতালে

দেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেটে

সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে: প্রধানমন্ত্রী

সুস্থ জীবনযাপনে সচেতনতা তৈরির তাগিদ প্রধানমন্ত্রীর

ক্যান্সার নিয়ে আশঙ্কার চিত্র

ওসমানী মেডিকেলে প্রথম কর্তিত অঙ্গ সংযোজন

মেডিকেল পরীক্ষা: গোয়েন্দাদের সতর্ক থাকার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজশাহীতে ৪০% মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত!

বিশেষায়িত হাসপাতাল হচ্ছে ঢাকায়

ঢাকায় ১৪টি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধে আদালতের নির্দেশ

ঢাকায় ডেঙ্গু দেখে রাজশাহীতে সতর্কতা

রূপ বদলাচ্ছে ডেঙ্গু, গবেষণার তাগিদ

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3