বিদেশফেরতদের মসজিদে না আসার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৫ মার্চ ২০২০, ২০:০৩ | আপডেটেড ১৫ মার্চ ২০২০, ০৮:০৩

Minister-Zahed-Malek-edit

নভেল করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে ফিরে আসা প্রবাসী ও তাদের স্বজনদের মসজিদে না আসার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

একই সঙ্গে ওয়াজসহ সব ধরনের ধর্মীয় অনুষ্ঠান থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও দিকনির্দেশনা প্রদান সংক্রান্ত জরুরি সভা শেষে তিনি একথা বলেন।

বিদেশফেরতদের মসজিদে না আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আপনারা ইতোমধ্যে জানেন যে, ওমরাহ ভিসা বন্ধ হয়ে গেছে। মক্কায় কোয়াব সংখ্যাও খুবই সীমিত হয়ে গেছে। কাজেই আমাদের এখানে মসজিদে মুসল্লির সংখ্যা কম আসলে ভালো হয় এবং যারা বিদেশ থেকে এসেছে তারা যেন না আসে মসজিদে এবং তাদের আত্মীয়-স্বজনরা যাতে না আসে। এই বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি।”

আপাতত সর্দি, কাশি ও জ্বর থাকলে গণপরিবহনে ভ্রমণ না করারও অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, “কারও যদি শরীরে জ্বর থাকে তারা যেন কোনো যানবাহন ব্যবহার না করেন। সর্দি- জ্বর-কাশি সেরে যাওয়ার পর তারা ভ্রমণ করবে এবং যানবাহন ব্যবহার করবে।”

প্রথমে যে তিনজনের করোনাভাইরাস ধরা পড়েছিল তারা সবাই সুস্থ হয়ে চলে গেছেন জানিয়ে মন্ত্রী বলেন, এখন করোনাভাইরাসে আক্রান্ত দুইজন রোগী আছে।

বাস, রেল ও লঞ্চে যারা চলাচল করেন তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সেখানে যাতে সতর্কতা নেওয়া হয়, যাত্রীরা যাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে এবং যাত্রীরা চলে যাওয়ার পরে বাসা, রেল ও লঞ্চ যাতে পরিষ্কার করে। এসব বিষয় রেল ও যোগাযোগ মন্ত্রণালয়কে বলা হয়েছে।

বস্তিবাসীদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে সমাজকল্যাণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সব ধরনের প্রতিকারমূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, ঢাকা শহরে কয়েকটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

দুধ বিক্রি করতে পারবে মিল্ক ভিটা

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি বেড়েই চলছে

ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ

পাস্তুরিত দুধ বিক্রিতে ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা

দুধে সীসা, ১০ কোম্পানির বিরুদ্ধে মামলা

‘পৃথিবীর অন্য কোনো দেশে হাইকোর্ট মশা মারার জন্য রুল দেয় না’

বিএসএমএমইউতে লিভার প্রতিস্থাপন

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: ডব্লিউএইচও

ঢাকার ৩ এলাকায় ওয়াসার পানিতে ‘কলিফর্ম’

ডেঙ্গু চিকিৎসায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম

বাবা-মার বিচ্ছেদে মুটিয়ে যায় শিশুরা!

পণ্য পরীক্ষায় লেনদেন হলে জেলে পাঠিয়ে দেব: হাই কোর্ট

“ভারত-বাংলাদেশের মানুষের হৃদরোগের ঝুঁকি বেশি”

নিম্নমানের পণ্য: লাইসেন্স বাতিল ৭ প্রতিষ্ঠানের

তীর, পুষ্টি, রূপচাঁদা সরিষার তেল বিক্রি বন্ধে নির্দেশ

ভেজাল রোধে সরকারি সংস্থাগুলো কী করছে: হাই কোর্ট

নিয়োগের সুপারিশ পেলেন ৪৭৯২ চিকিৎসক

এমপি মাশরাফির তোপে ‘আউট’ ৪ চিকিৎসক

অ্যান্টিবায়োটিক কিনতে প্রেসক্রিপশন লাগবে

অ্যান্টিবায়োটিক নিয়ন্ত্রণে আদালতের শরণ

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3