এমপি মাশরাফির তোপে ‘আউট’ ৪ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৯ এপ্রিল ২০১৯, ০০:০৪ | আপডেটেড ৩০ এপ্রিল ২০১৯, ০৪:০৪

mashrafe-edit

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সংসদ সদস্য হিসেবে নড়াইল সদর হাসপাতালে গিয়ে তোপ দেগেছিলেন মাশরাফি বিন মর্তুজা; তাতে ফলও পেয়েছেন।

মাশরাফির পরিদর্শনের সময় যে চিকিৎসকরা হাসপাতালে ছিলেন না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এই চার চিকিৎসক হলেন মোহাম্মদ শওকত আলী, রবিউল আলম, আখতার হোসেন ও এ এস এম সায়েম।

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার জন্য তাদের ওএসডি করে রোববার আদেশ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তাদের কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়েছে। অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তিন দিনের মধ্যে তার জবাব দিতে হবে এই চিকিৎসকদের।

গত বৃহস্পতিবার নিজের নির্বাচনী এলাকা নড়াইলের সদর হাসপাতালে আকস্মিক অভিযানে যান এই প্রথম সংসদ সদস্য হওয়া মাশরাফি। সেখানে গিয়ে দেখেন চিকিৎসক নেই। পরে রোগী সেজে চিকিৎসকের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আগামী সপ্তাহেই যুক্তরাজের উদ্দেশ্যে রওনা হচ্ছেন দলপতি মাশরাফি। তার আগে তার ওই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে শুরু হয় তুমুল আলোচনা।

তা যে স্বাস্থ্য বিভাগেরও নজরে এসেছে, তা বোঝা গেল চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায়।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডেঙ্গু চিকিৎসায় ৮০% ব্যয় বহন করবে বেসরকারি সেবা প্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী

কিডনি সুস্থ রাখতে কী খাবেন

বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: ময়নাতদন্ত না হলে বিবাদীর ‘লাভ’, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৫০০ ছাড়াল

প্রেসিডেন্ট ট্রাম্পের ওজন বেড়েছে, কমানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা

স্তন ক্যান্সারে রোগীর কেমোথেরাপি এড়ানো সম্ভব বলছে গবেষণা

দাবদাহ: স্বাস্থ্য অধিদপ্তরের ৭ পরামর্শ

ডিএনসিসি কোভিড হাসপাতালে ‘হিট স্ট্রোক সেন্টার’ চালু

রাজশাহীতে তাপমাত্রা কমল ৮ দশমিক ৪ ডিগ্রি

বিদেশে চিকিৎসা: নেওয়া যাবে ১৫ হাজার ডলার

বাজার সিন্ডিকেট ভাঙতে কি স্থায়ী কমিশন হচ্ছে

তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস

গরমে সুস্থ থাকুন

তাপপ্রবাহ কমবে, আছে বৃষ্টির সুখবর

চিকিৎসকদের কর্মস্থলে থাকা নিশ্চিত করতে হবে: ইউনূস

প্রক্রিয়াজাত খাবারে ক্যান্সারের ঝুঁকি

চোখ ভালো রাখতে যা খেতে হবে

প্রাথমিক স্বাস্থ্য সেবাকে সংবিধানে ‘মৌলিক অধিকার’ ঘোষণার সুপারিশ

ছোঁয়াচে ‘স্ক্যাবিস’ রোগের সংক্রমণ বাড়ছে

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3