ভিটামিন-এ প্লাস: পাবে সোয়া ২ কোটি শিশু

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৪ মার্চ ২০২৫, ১৯:০৩ | আপডেটেড ১৮ মার্চ ২০২৫, ০২:০৩

vitamin-a

সারা দেশে শনিবার শুরু হচ্ছেজাতীয় ভিটামিন প্লাসক্যাম্পেইন; যার আওতায় প্রায় কোটি ২৬ লাখ শিশুকেভিটামিন প্লাসক্যাপসুল খাওয়ানো হবে।

শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। মোট এক লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্রে টিকা খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

অধিদপ্তর বলছে, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে ২ বার ৯৮ শতাংশ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে ভিটামিন ‘এ’ অভাবজনিত অন্ধত্বের হার ১ শতাংশের নিচে কমে এসেছে এবং শিশু মৃত্যুর হারও কমেছে।

“এই সাফল্য ধরে রাখতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো চলমান রাখা হয়েছে।”

ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে যেতে হবে। টিকাকেন্দ্রের স্বাস্থ্যকর্মী বা স্বেচ্ছাসেবক ক্যাপসুলের মুখ কাঁচি দিয়ে কেটে ভেতরে থাকা সবটুকু তরল শিশুকে খাওয়াবেন। শিশুদের কান্নার সময় অথবা তাদেরকে জোর করে ক্যাপসুল খাওয়ানো যাবে না।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পর্যালোচনার জন্য ক্যাম্পেইনের দিন প্রতিটি উপজেলা, জেলা ও কেন্দ্রে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু থাকবে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

একদিনেই আক্রান্ত শতাধিক, মৃত্যু আরো ১

একটি মৃত্যুও কাম্য নয়: প্রধানমন্ত্রী

ছুটি বাড়ল ১৪ এপ্রিল পর্যন্ত

নতুন আক্রান্ত ১৮ জনের ১২ জনই ঢাকার

চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত

করোনাভাইরাস: নতুন আক্রান্ত ৫

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী‌র ৩১ দফা নির্দেশনা

বিশ্বে আক্রান্ত ১৬ লাখ ছাড়াল, মৃত্যু লাখ ছুঁই ছুঁই

নতুন শনাক্ত ২, মৃত্যু নেই

প্রবাসে করোনোয় দেড়শতাধিক বাংলাদেশীর মৃত্যু

বিএসএমএমইউতে প্রথম দিনে ৪টি নমুনা পরীক্ষা

ঢাকা মেডিকেলে বিনা পয়সায় করোনা পরীক্ষা

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রের ৭০ নাবিক আক্রান্ত

করোনাভাইরাস: পিপিই ও টেস্টিং কিট দিচ্ছে জিপি

করোনায় দেশে আরও একজনের মৃত্যু

বিশ্বে ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৫ হাজার

করোনাভাইরাস: চারদিনে ৩ জন শনাক্ত

ঘরে বসেই করা যাবে করোনা টেস্ট

করোনা ভাইরাস শরীরে ঢোকার পর কি হয়!

আমেরিকায় লাখ মানুষ করোনার মৃত্যু ঝুঁকিতে

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3