মেডিকেলের পরীক্ষায় কেন্দ্রে ঢুকতে হবে আধা ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১ অক্টোবর ২০১৮, ২২:১০ | আপডেটেড ১ অক্টোবর ২০১৮, ১০:১০

mbbs-exam

শেষ মুহূর্তে তড়িঘড়ি করা যাদের অভ্যাস, এবার মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে তাদের সেই অভ্যাস ছাড়তে হবে।

এমবিবিএস ভর্তিতে আগামী ৫ অক্টোবর অনুষ্ঠেয় এই পরীক্ষায় অংশ নিতে হলে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে ঢুকতে হবে বলে সিদ্ধান্ত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীসহ কর্তব্য পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোনসহ যে কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস ও ঘড়িও নিষিদ্ধ করা হয়েছে।

এই পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং পরীক্ষা সংক্রান্ত ওভারসাইট কমিটির বৈঠক হয়। এতে সভাপতিত্ব করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এমবিবিএস ভর্তি পরীক্ষাকে সর্বোচ্চ কঠোর ও নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন করার সব প্রস্তুতি ইতোমধ্যেই নেওয়া হয়েছে। তাই পরীক্ষা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টির সুযোগ এবারও থাকবে না।”

মেডিকেল কলেজগুলোতে যেন প্রকৃত মেধাবীরাই ভর্তির সুযোগ পায়, তা নিশ্চিত করতে সরকার কোনো আপস করবে না বলে জানান তিনি।

ভুয়া প্রশ্নপত্র বা গুজব প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে কেউ কোনো তথ্য পেলে তা সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দেওয়ার জন্য মন্ত্রী অনুরোধ করেন।

শিক্ষার্থীরা যেন সময়মতো পরীক্ষা কেন্দ্রে আসতে পারে, সেজন্য তাদেরকে সহায়তা করার জন্য ট্রাফিক পুলিশের প্রতি অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ডব্লিউএইচও’র পরামর্শ

দেশে ২০ করোনা রোগীর আরও একজন গুরুতর

করোনা ভাইরাস: আইইডিসিআরে মেইল করুন

করোনাভাইরাসে আক্রান্ত একই পরিবারের তিনজন

করোনায় বাংলাদেশে প্রথম মৃত্যু

করোনাভাইরাস টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু

করোনাভাইরাসে আক্রান্ত আরও দুইজন

হাম-রুবেলা ক্যাম্পেইন স্থগিত

নিষেধাজ্ঞার পরও ইউরোপ থেকে ফিরল ৯৫ জন

আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত

৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বাড়িতে কোয়ারেন্টিনে যা করতে হবে

করোনা ভাইরাস: রেকর্ড মৃত্যু ইউরোপে

ইউরোপ থেকে বাংলাদেশে আসা বন্ধ হচ্ছে সোমবার

করোনাভাইরাস: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি

বিদেশফেরতদের মসজিদে না আসার অনুরোধ

সার্ক তহবিল গঠনের প্রস্তাব মোদীর

ইউরোপ থেকে ঢাকায় ফ্লাইট আসা বন্ধ

দেশে নতুন আক্রান্ত দুজন ভালো আছেন

সম্পর্কহীন ও থমকে যাওয়া বিশ্ব

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3