করোনাভাইরাসে দেশে দ্বিতীয় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২১ মার্চ ২০২০, ১৪:০৩ | আপডেটেড ২২ মার্চ ২০২০, ১২:০৩

corona-virus-final

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরও একজন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও চারজন।

এ নিয়ে নভেল করোনাভাইরাসে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুজনে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪।

স্বাস্থ্য অধিদপ্তরে শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, সত্তরোর্ধ্ব এই ব্যক্তি বিদেশ ফেরত স্বজনের মাধ্যমে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

গত ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। যুক্তরাষ্ট্র প্রবাসী মেয়ের মাধ্যমে তার দেহে ভাইরাসের সংক্রমণ ঘটেছিল। সেটাই ছিল বাংলাদেশে প্রথম মৃত্যু এবং তারও বয়সও ছিল সত্তরোর্ধ্ব।

এর আগে গত ৮ মার্চ আইইডিসিআর বাংলাদেশে তিনজন এ রোগে আক্রান্ত হওয়ার খবর জানায়।

এরপর কয়েক দফায় শনিবার পর্যন্ত দেশে মোট ২৪  জন কভিড-১৯ রোগী ধরা পড়ে। তারা কেউ বিদেশ ফেরত, কেউ তাদের স্বজন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোয়ারেন্টিনের জন্য  শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে।

করোনা আক্রান্ত রোগীদের জন্য আরও ৪০০ আইসিইউ ইউনিট স্থাপন করার তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, চিকিৎসকদের জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট ( পিপিই), মাস্ক কয়েক লাখ এসেছে।

চীন থেকে কিছু চিকিৎসক ও নার্স আনার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫০ জন, হোম কোয়ারেন্টিনে আছেন ১৪ হাজার।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডেঙ্গু চিকিৎসায় ৮০% ব্যয় বহন করবে বেসরকারি সেবা প্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী

কিডনি সুস্থ রাখতে কী খাবেন

বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: ময়নাতদন্ত না হলে বিবাদীর ‘লাভ’, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৫০০ ছাড়াল

প্রেসিডেন্ট ট্রাম্পের ওজন বেড়েছে, কমানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা

স্তন ক্যান্সারে রোগীর কেমোথেরাপি এড়ানো সম্ভব বলছে গবেষণা

দাবদাহ: স্বাস্থ্য অধিদপ্তরের ৭ পরামর্শ

ডিএনসিসি কোভিড হাসপাতালে ‘হিট স্ট্রোক সেন্টার’ চালু

রাজশাহীতে তাপমাত্রা কমল ৮ দশমিক ৪ ডিগ্রি

বিদেশে চিকিৎসা: নেওয়া যাবে ১৫ হাজার ডলার

বাজার সিন্ডিকেট ভাঙতে কি স্থায়ী কমিশন হচ্ছে

তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস

গরমে সুস্থ থাকুন

তাপপ্রবাহ কমবে, আছে বৃষ্টির সুখবর

চিকিৎসকদের কর্মস্থলে থাকা নিশ্চিত করতে হবে: ইউনূস

প্রক্রিয়াজাত খাবারে ক্যান্সারের ঝুঁকি

চোখ ভালো রাখতে যা খেতে হবে

প্রাথমিক স্বাস্থ্য সেবাকে সংবিধানে ‘মৌলিক অধিকার’ ঘোষণার সুপারিশ

ছোঁয়াচে ‘স্ক্যাবিস’ রোগের সংক্রমণ বাড়ছে

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3